somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি. বিকেল
আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

এ্য সাইলেন্ট ভয়েস(A Silent Voice)

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





A Silent Voice
Category: Japanese Animation
IMDB: 8.2/10
Personal: 09/10

নিঃশব্দেরও ভাষা আছে।আর যে ব্যক্তি “বোবা”, সে স্রষ্টার দেয়া সেরা একটি অভিশাপ থেকে বেঁচে গেছে।কথাটা কতটুকু সত্য এবং যোক্তিক তা এই মুভিটি না দেখলে হয়তো মিস করে যেতাম।চুপ করে থাকাটাও একটা শিল্প হতে পারে, শত অপমান এবং ঘৃণা সহ্য করেও আবার নিজে হতে “দুঃখিত!” বলার মধ্যে সাহস লাগে, কোন ঘোর আপত্তি বা পাপকে মোচাতে গেলেও ঢের ভালোবাসার প্রয়োজন হয়।কাউকে পরিবর্তন করে ফেলা, তাকে নিজেকে চেনানো এবং সত্যিকারের মানুষে রুপ দান করা সহজ নয়।ঠিক এই গল্পের নায়িকা ইচ্ছে করে কিছুই করেনি বলেই মনে হয়েছিলো, শুধু দেখেছিলো তার চারদিকে এত মানুষের সাথে, বিশেষ করে যাদের মন এতটা আবর্জনা যুক্ত তাদের সাথে ব্যক্তি ব্যবসা কেমন হবে মানে সম্পর্ক ঠিকঠাকভাবে কীভাবে চলবে।নিজেকে পরিবর্তন করা এবং কারো রাস্তায় কাঁটা হয়ে না দাঁড়িয়ে একদিন চুপ করে সেখান থেকে পালিয়ে যাওয়া।আমার কাছে এটাই নিঃশব্দ বলে মনে হয়েছে যা গল্পের নায়ককে বেশ বিপদের মধ্যে ফেলে দিয়েছিলো।সাধারণত, আমরা ভেবে থাকি, “কেউ এত চুপ করে থাকে কীভাবে? এত কিছু ঘটে গেলো কিন্তু চুপ করে কেন?” কিন্তু একবারও ভাবি না যে, প্রতিদিন সকালে কুকুরের ঘেউ ঘেউ শব্দের চেয়ে বসন্তে দুই-একবার কুকিলের ডাক শুনতে পাওয়া অনেক বেশি ভালোলাগার এবং শ্রুতিমধুর।সব প্রশ্নের উত্তর দিতেই হবে কেন? সব গল্পের শিরোনাম বা শুভ পরিসমাপ্তি থাকতেই হবে কেন? সব কটুক্তির জবাব দিতেই হবে কেন? আমরা চাইলে তো এড়িয়ে যেতে পারি।তারপর কোন একদিন এই এড়িয়ে যাওয়ার নিঃশব্দ তার কাছে শব্দের চেয়েও বেশি কিছু মনে হতেও পারে।যদিওবা এই মুভিটিতে তেমন কোন গল্প নেই, কিন্তু সত্যিই যে ভাগ্য এমন ভাবে কাজে দিবে বা সেই নিঃশব্দ কোন নতুন শব্দের কারণ হবে সেটার দর্শন সম্পূর্ণ মুভিটি না দেখলে বুঝা সম্ভব নয়।আমরা কেউ ভীতু কি? আর ভীতু হলেও ঠিক কতটুকু ভীতু? আমাদের সাথে যা ঘটে তার উত্তর কি একদিন আমরা পাই না? অথবা আমরা যা করি সেসবের উত্তর?
আমার মতে, প্রতিটি শব্দের একটি নিজস্ব কম্পন আছে যা অন্যকে আঘাত করতে পারে।এখানে আঘাত শব্দটা নেতিবাচক ভাবে না নিয়ে একটু ইতিবাচক ভাবেও নেওয়া যায়, এখানে আঘাত মানে একটা ধাক্কা বা ভাইব্রেশন।সুতরাং অল্প দুই একটা কথায়, ভালো কথার ভাইব্রেশনে একটা মানুষ নিজেকে খুঁজেও পেতে পারে, তার প্রকৃত সত্ত্বাকে।মুভিটি নিয়ে আরো অনেক কিছু লেখার ছিলো, কিন্তু হাতে একদম সময় নেই।না লিখলে আবার পাপ হবে আমার, পাপ!

@Mehedi Hasan
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×