somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি. বিকেল
আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

করোনা ভাইরাস নিয়ে সাবধান করুন, আতঙ্ক ছড়াবেন না

০৯ ই মার্চ, ২০২০ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




❌করোনা ভাইরাস নিয়ে সাবধান করুন, আতঙ্ক ছড়াবেন না

আপনি জানেন কি আমাদের দেশে শুধুমাত্র প্রতি বছরে কতজন আত্মহত্যা করে?
● প্রতি বছরে প্রতি লক্ষে ১২৮জন এরও বেশি মানুষ।তার মানে যদি মোট ষোল কোটি জনসংখ্যার হিসেব ধরা যায় তাহলে, প্রতি বছরে ২লক্ষ ৪হাজার ৮শত জন মানুষ শুধুমাত্র আত্মহত্যা করে।এর বেশিরভাগ কর্মসংস্থানের অভাব, ধর্ষণ, কৃষিতে ব্যর্থতা ও প্রেম ঘটিত কারণে।

আপনি জানেন কি বাংলাদেশে শুধুমাত্র সড়ক দূর্ঘটনায় কতজন মানুষ প্রতি বছর মারা যায়?
● ২০১৭ সালে ৪,২৮৪ জন মারা যান এবং ৯,১১২ জন গুরুতর ভাবে আহত হোন।

বাংলাদেশের পরিবেশ দূষণ সম্পর্কে কতটা ধারণা রাখেন?
● বাংলাদেশে প্রতিবছর ১৫,০০০ হাজার থেকে শুরু করে ১৮,০০০ হাজারেরও বেশি মানুষ মারা যায় পরিবেশ দূষণের কারণে।

শুধুমাত্র রানা প্লাজা বিধ্বংসে চাপা পড়ে ১ হাজার ১৩৮ জনেরও বেশি গার্মেন্টস শ্রমিক মৃত্যুবরণ করেন। আর আহত অবস্থায় উদ্ধার করা হয় ২ হাজার ৪৩৮ জনেরও বেশি কর্মীকে। বিভিন্ন সূত্র মতে, এই সংখ্যা আরো বেশি। রেলওয়ে দূর্ঘটনায় গত আড়াই বছরে মৃতের সংখ্যা ৮০০ জনেরও বেশি। গত বছর, ২০১৯ সালের প্রথম ছয় মাসে ৭৩১ জনেরও বেশি মেয়ে ধর্ষিত হয়েছে, আমি বলবো এটাও এক ধরনের মনস্তাত্ত্বিক মৃত্যু । প্রতিষেধক থাকা সত্ত্বেও গত বছরে ৫০ এরও অধিক মানুষ মারা যান ডেঙ্গুতে। সর্বশেষ ১২ই নভেম্বর, ২০১৯ সালে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় মঙ্গলবার ভোর রাতে দুইটি ট্রেনের মধ্যে সংঘর্ষে ১৬ জনের মৃত্যু হয়, এবং আহত হয় আরো ৫০জনের অধিক মানুষ। নৌকাডুবিতে/সলিল সমাধি মৃত্যুর পরিসংখ্যানে বাংলাদেশ বিশ্বে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে(২০১৫ সালের পাওয়া তথ্য অনুযায়ী)। ২০১৬ সালের দেয়া এক তথ্য অনুযায়ী, বাচ্চা জন্ম দান করতে গিয়ে বাংলাদেশে প্রতি লক্ষে ১৯৬জন মা মারা যান।মানে মোট জনসংখ্যা ১৬ কোটিতে প্রায় ১.৫লক্ষ ৭.৫হাজার ৩শত জন মা মারা গেছেন এবং যাচ্ছেন।

এখন এসব তথ্যর জন্য বিশাল বড় গবেষক হওয়ার প্রয়োজন নেই। একটা ছোট গোগল সার্চ দিন, দেখবেন আমার দেয়া এই তথ্যের সাথে হুবহু মিলে যাচ্ছে। এখন আসা যাক, প্রতিষেধক(এন্টিবায়োটিক) এখনো আবিষ্কৃত না হওয়া রোগ করোনা ভাইরাস(COVID-19) নিয়ে, এই রোগ দ্বারা বেশি প্রভাবিত দেশের পরিসংখ্যান আপনাকে একটু জানাচ্ছি,

● চীন(এখান থেকেই এই রোগের যাত্রা, যদিও আসল কালপ্রিট যুক্তরাষ্ট্রের এক গবেষণাগার)
আক্রান্তের সংখ্যাঃ প্রায় ১লাখ মানুষ
মৃতের সংখ্যাঃ ৩০০০+ জন
সেরে উঠেছেনঃ ৬০,০০০+ জন

● ইরান
আক্রান্তের সংখ্যাঃ N/A জন
মৃতের সংখ্যাঃ ২১০ জন

● ইতালি
আক্রান্তের সংখ্যাঃ ৪,৬০০ জন
মৃতের সংখ্যাঃ ১৯৭ জন

● যুক্তরাষ্ট্র
আক্রান্তের সংখ্যাঃ ৩০০ জন
মৃতের সংখ্যাঃ প্রায় ২০ জন

● প্রতিবেশী দেশ ভারত
আক্রান্তের সংখ্যাঃ ৩১ জন
মৃতের সংখ্যাঃ N/A জন

গ্লোবাল ডেথ রেট ৩.৫% থেকে সর্বোচ্চ ৪% শতাংশ মাত্র এবং গ্লোবাল মৃতের সংখ্যা প্রায় ৩,২৭২ জন মাত্র। বাংলাদেশে এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মাত্র ৩জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন(উল্লেখ্য মারা যাননি)। সুতরাং যে পরিমাণ আতঙ্ক চারদিকে এই ভাইরাস নিয়ে আপনারা ছড়াচ্ছেন তা অহেতুক, আমি এতটা শঙ্কায় নেই। কারণ খুব সম্ভবত এই ভাইরাস আক্রমণ করার আগে বাংলাদেশের বর্তমান কর্মসংস্থানের অবস্থা দেখেই আমি মারা যাবো। তবে হ্যাঁ, এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অবশ্যই জরুরী মনে করছি।

এই রোগের লক্ষণ হলো, রেসপিরেটরি লক্ষ্মণ ছাড়াও জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষ্মণ। তবে আবহাওয়ার পরিবর্তন গত কারণে অনেকের সর্দি, জ্বর হচ্ছে এতে ঘাবড়ানোর কোন দরকার নেই। পাশাপাশি এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে সহজেই সনাক্ত করা যাবে গ্রীষ্ম পড়া মাত্র-ই।কিন্তু এই রোগ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে আক্রান্ত ব্যক্তি হাচ্চি দিলে আর সেটা যদি অন্যর গায়ে গিয়ে পড়ে তবে সেও আক্রান্ত হতে পারে। আক্রান্ত ব্যক্তির সাথে কোলাকুলি করা বা হাতে হাত মেলানোর চেয়ে দূর থেকে হাত দিয়ে সালাম বা নমস্কার জানান। আর খাবার নেবার সময় হাত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। যদিও বেশ কিছু সামুদ্রিক প্রাণী করোনাভাইরাস বহন করতে পারে (যেমন বেলুগা তিমি), অনেক জীবন্ত প্রাণীও থাকে, যেমন মুরগি, বাদুর, খরগোশ, সাপ- এসব প্রাণী করোনাভাইরাসের উৎস হতে পারে। গবেষকরা বলছেন, চীনের হর্সশু নামের একপ্রকার বাদুরের সঙ্গে এই ভাইরাসের ঘনিষ্ঠ মিল আছে। তাই আক্রান্ত এলাকায় এসব প্রাণীদের থেকে দূরে থাকুন। যেখানে-সেখানে খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন। এই রোগকে শুধুমাত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা দূর করে দিতে পারে। যেহেতু ঢাকার বাতাস আরো বেশি দূষিত সেহেতু সেখানে মাস্ক পরিধান করুন। ভালো হয় বিদেশীদের থেকে একটু দূরে থাকুন। প্রয়োজন ছাড়া বাহিরে কম বের হওয়ার অভ্যাস গড়ে তুলুন।

(প্রচুর তথ্যবহুল অনুচ্ছেদ হওয়ায় কিছু ভুলক্রুটি থাকতে পারে, সেটুকুর জন্য ক্ষমাপ্রার্থী)

► আর এসব জানার জন্য ডাক্তার হবার দরকার নেই।একটা গোগল সার্চ দিয়ে নিন।সবাই নিরাপদে থাকুন, সেই কামনায়।

আল্লাহ্ হাফেজ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রের ভুলের মূল্য কি তবে শিশুদের জীবন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪


যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×