somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি. বিকেল
আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

দত্ত পরিবার(পর্ব-০২)

২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটা বিষয়ে আমি সহমত না হয়ে পারছি না আর তা হলো, "মানুষ অনেককিছু ছাড়া বাঁচতে পারে তবে ভালবাসা ছাড়া নয়"। হতে পারে কথাটা সত্য। স্মৃতি দত্ত আমায় বড় বোনের মত করে দেখভাল করছেন। এক অদ্ভূত মায়া আছে উনার চোখে, এক অদ্ভূত ভালবাসা আছে। যেটা খুব কাছে টানে।

বৃদ্ধ হলে মানুষের হাত থেকে সব বন্ধু ফসকে যায় অথবা ওপারে না কি চলে যায় তাই বাকি সময় একা একা জীবন কাটিয়ে দিতে হয়। হোক সে কোন জমিদার বা কোন প্রতিপত্তিশালী। তাতে কিচ্ছু আসে যায় না!

একদিন কি যেন দরকারে মিসেস দত্ত আমায় ডাকলেন। কাছে যেতেই প্রশ্ন করলেন,

: চাকুরী পেলে কোথাও?
: না, দিদি
: এখন কি করবে ভাবছো?
: সত্যি বলতে গত ছয় মাস এখানেই শুয়ে বসে কেটে গেল। বাকি কিছুদিন যদি একটু সময় দিতেন!
: সময় নিয়ে ভাবতে হবে না। তুমি তোমার চেষ্টা অব্যাহত রাখো। খালি হাতে তো আমি আমার মেয়েটাকে তোমাকে দিতে পারি না।

শেষের বাক্যটা শুনে ধাতস্ত হতে আমার একটু সময় লাগলো। আচ্ছা, উনি কীভাবে বুঝলেন যে আমি উনার মেয়েকে পছন্দ করে ফেলেছি। এ তো অসম্ভব! তাই কথার দিক ঘুরালাম,

: মাফ করবেন! একটা প্রশ্ন করতে পারি?
: নিশ্চয়, করতে পারো।
: বাংলা ভাগের পর বাংলাদেশেই যে থেকে গেলেন? কখনো মনে হয়নি কলকাতায় পুনরায় ফিরে যাবার কথা?
: ইচ্ছে হয়নি তেমন নয়। কিন্তু ইচ্ছের উপর ভালবাসা ছিলো এই মাটির প্রতি, এখানে আমার স্বামী ছিলেন। ওর স্মৃতি আর স্পর্শ এই বাড়ির দেয়ালের প্রতিটা অংশে লেগে আছে যেন।
: আমি দুঃখিত, দিদি
: এই দেখো, তুমি আবার দুঃখিত কেন? চলো স্টোর রুমে যাই তোমাকে কিছু দেখাবো।

করিডর পেরিয়ে বাড়ির শেষ মাথায় একটি স্টোর রুম আছে। একটি বৃহদাকার স্টোর রুম। দেখে মনে হচ্ছে শতবর্ষের পুরনো। আমি বলে উঠলাম,

: দিদি, এই স্টোর রুম তো দেখছি বিশাল একটা আর্কাইভ। আমার ফোনের বত্রিশ জিবি স্টোরেজের চেয়েও বড় মনে হচ্ছে।
: হাসালে... তুমি বরং পেইন্টিংগুলো দেখো?
: এমা সেকি! এখানে তো দশটা মহামানবের ছবি আছে। কে এসব? সবগুলোই কি আপনার স্বামী ছিলেন?
: বজ্জাত কোথাকার! শেষের এই যে পেইন্টিং দেখছো এটা হচ্ছে আমার স্বামীর। বাকিগুলো তাঁর পূর্ব পুরুষদের।
: ওহ্, অদ্ভূত তো! কেউ এসব ট্রাডিশন এখনো অনুসরণ করেন?
: কেউ করেন কি না জানিনা, তবে দত্ত পরিবার করে আসছে...
: দিদি, ৬ষ্ঠ লোকটা কে?
: একদম তোমার মত দেখতে তাই না?
: ঠিক তাই! শুধু রাজকীয় এই পোষাক ছেড়ে শার্ট-প্যান্ট পরিয়ে দিন দেখবেন আমাদের মধ্যে হুবহু মিল খুঁজে পাবেন। আর সাথে দাঁড়ি-গোঁফ এত বড় কেনো? এসবের ক্লিন শেভ করতে হবে।
: উঁহু! পেইন্টিং এ তা সম্ভব নয়। একটা কথা জানো তো, যেদিন তোমাকে দেখলাম সেদিন আমি একরকম চমকে উঠেছিলাম। মনে হয় তোমার পুনর্জন্ম হয়েছে।
: আহা! আমি মুসলিম। এসব জন্মান্তরে আমি বিশ্বাসী নই। একটাই জীবন আর মরবোও একবার।
: সেটা তোমার বিশ্বাস। আমি তো সেখানে আঘাত করছি না! আমি আমার বিশ্বাসে তোমাকে খুঁজে পেয়েছি।
: বুঝেছি, মিশনারী কান্ড ঘটাবেন এখন আমার সাথে?
: মানে?
: মানে আপনার মেয়ের সাথে বিয়ে দিয়ে আমাকে ধর্মান্তরিত করতে বাধ্য করবেন।
: ধূর! বুদ্ধ। সারাক্ষণ ফাযলামি। তুমি ঐ পেইন্টিংটা ভাল করে দেখো তো?

একসময় মাথা ধরলো। মিসেস দত্ত কে বিদায় জানিয়ে নিজের রুমে ফিরে আসলাম। কি অদ্ভূত এক বাড়িতে আমার আগমন। মনে হচ্ছে মন্ত্রমুগ্ধের মত আমাকে টানছে এই বাড়ির সমস্তটুকু। দাদার ৬ষ্ঠ পূর্ব পুরুষের ছবি দেখে অবাক না হয়ে পারিনি। সত্যিই কি আমি আজ থেকে দুইশত বছর পূর্বেও ছিলাম। তখন কার শাসন চলছিলো? মুঘল আমলে! আর তখন আমার ভূমিকা কি ছিলো?

এক সময় রাত ঘনিয়ে আসলো, ঢলে পড়লাম ঘুমের ঘোরে।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৪০
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×