অজানা এক আপুর দেওয়া কবিতা
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিছু পেতে দিতে যে হয়
জেনো রেখো বন্ধু
লেনদেনের দুনিয়া মোদের
মিথ্যে নয় এক বিন্দু।
ভালবাসা দিলে পাবে
ফেরত ভালবাসা
ফুলের বিনিময়ে পাবে
মনে আলো আশা।
না দিয়ে কিছু পেতে আশ
মনে রেখো নাকো
মানুষ নয় প্রাণীকূল-ও প্রেম
পেতে আঁকুপাঁকু।
কর্জ নিয়ে ঋণী হয়ে
থাকে না যেমন কেউ
কর্জ দিয়ে তেমনভাবে
ফেরত নিতে হয় ফেউ।
সুন্দর দুনিয়াটা সুন্দর
এমনিভাবে তো হয়
বিনিময়ে ভালবাসা
হয়না সম্পর্কের ক্ষয়।
হাসি দিলে হাসি পাবে
মনে পাবে খুব সুখ
ইটকেল মারলে পাটকেল পাবে
মনে পাবেযে দু:খ।
দিতে গিয়ে একটু বেশী
দিতে যদি হয় ছাড়
ফেরত তুমি পাবে বেশী
গলে প্রাপ্যতার হার।
কারো কাছে কষ্ট পেলে
ধরো যদি ধৈর্য্য
অন্যের কাছে পেতে পারো
তুমি সম্মান আর্য।
প্রত্যাশা কমিয়ে মনে
দিতে করো চেষ্টা
আঁছল ভরে সুখের মোহর
মিটবে হঠাৎ তেষ্টা।
শুভ বিকাল
ভাল থাকুন সারাবেলা

( অজানা এক আপুর দেওয়া কবিতা)
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ? একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর...
...বাকিটুকু পড়ুন
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন