এম রাজু আহমেদ এর কবিতা "দেখা দাও হে নেপথ্য"
০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বন্ধ্যা সময় নিরুদ্দেশে
শব্দ সবুজ ভাব,
চোখ-জানালায় দরজা আঁটা
মুক্ত সরস খা'ব|
একাগ্রতায় হাতড়ে মরি
উদয় অস্ত জুড়ে,
সময় তবু শূন্যকে ছোঁয়
পূর্ণতা যায় মুড়ে|
প্রসব জ্বালা সমুদ্র ফের
বন্ধ জনম দ্বার,
মিলেনাতো প্রাণের দেখা
গোঙ্গানো হয় সার|
যুবক চাঁদের প্রচুর জলেও
পঙক্তি আলোহীন,
ছন্দতারাও হয়না হীরক
অসংখ্য রঙ্গীন|
কাতর আমি পা'য় জড়িয়েও
লক্ষ নদীর ঘাট,
রিক্তহাতা সরষে জল-ও
পায়নি চৈতী মাঠ|
তামাক ধোঁয়ায় মেঘ করেছি
আকাশ শার্টের নীল,
চিন্তা তবু বাদাম বন্দি
ছোঁয়নি কাঠের ঝিল|
কণ্ঠ ভরাট পাখির কাছেও
লক্ষ হাজার বার,
গভীর গাঢ় সিক্ত মধুর
হার চেয়েছি ধার|
যে হার সাজে উঠবে দেহে
সুস্থ প্রখর তাল,
কিন্তু হঠাত্ মধ্য পথেই
ছিন্ন ভাবের জাল|
কি অসহ্য! খড়ের মগজ
পুড়ছে অনর্গল,
খিড়কী তবু খুলছে নাতো
কাব্য মেঘের জল|
কোথায় আছো নেপথ্য হে
একটু ছোঁয়াও চোখ,
তোমায় পেয়ে আমার শিশুর
সফল জন্ম হোক|
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন