এম রাজু আহমেদ এর কবিতা "তোর শিশুটির জন্য"
০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লোহার দাঁতে সবুজ পায়ে
মানুষ লাগায় মুখ,
কাঠ-লোকমায় গোগ্রাসে সে
তাড়ায় পেটের ভূখ|
যম-দু-হাতে মাটি ছোঁয়ায়
শক্ত খাড়া প্রাণ,
পকেট-গর্ভ প্রাপ্তি সুখে
উত্তেজনায় টান|
সভ্যতায় সে কাল ভেজাতে
ঘরকে সাজায় রোজ,
তুলোর নিচে লাশের খণ্ডে
অপূর্ব সাজগোজ!|
তার উপরে নিত্য চলে
খুনির উঠা বসা,
নিচে কাঁদে জড় আত্মা
নির্বাকে মুখ ঘষা|
আয়না টেনে ওদের ফ্রেমে
দস্যু আঁকে মুখ,
কেউ দেখে না ভেতর জ্বালা
মৃত্যু গভীর দুখ|
বিলাসিতার চরম প্রকাশ
সয় অভাগার দল,
মাটির গোলক সাম্য খুইয়ে
নেশায় টলোমল|
সভ্য শুয়োর অন্ধকারে
লুট করে যায় বন,
সল্পতা খায় নিশ্বাসেরা
লুফতে নির্বাসন|
পায়ের তলায় ছিন্ন ভিন্ন
সতেজ কঁচি কাঁচা,
ওদের ভাগ্যে হয় নাতো আর
যুবক হয়ে বাঁচা|
ছায়ার মাটি হলদে করে
খাঁ খাঁ রোদের তাপ,
মিশতে বসে অকালে এই
বিশ্ব আয়ুর ছাপ|
হে খুনি তোর শিশু দেখেও
হয় না কি সেই ভয়?
দোযখে সে পারবে কী তার
করতে জীবন ক্রয়?|
তোর খাড়ানো শ্মশান ঘাটে
চলবে কি তার শ্বাস?
গজবে কি কাঁক-শরীর জুড়ে
জীবন-মুখর ঘাস?
ছেড়ে দে তাই ছায়ার হত্যা
পাতায় ঠাসা ধড়,
তোর শিশুটির জন্যে একটা
সবুজ স্বর্গ গড়|
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন