দৃশ্যচ্যূত মুখ
০৯ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কে যাও মোহিনী হিরে-নন্দিনী
নুপুর-পতিত
.......মেঘের কণ্ঠ পায়?,
মুক্ত অলকে সাগর ঝলকে
শিমুল-চাঁদের
.......ফুল কপালের গাঁয়|
কোন সে নগরে যাও মৃন্ময়ী
চরণ যুগল
.......গোধুলি-শিল্প-রাঙা,
তোমার আরশী রোদের শার্শি
খুলে ফেলে এই
.......পৃথিবী করলো চাঙা|
খরা ঘেমে তাই নামলো তরল
পোড়ো বুকে ঘোর
.......অমৃত মেঘোচ্ছবি,
বরফ-আবেশে কণ্ঠের দেশে
নাচালো সঙীত
.......মহুয়া-তৃপ্ত-কবি|
তোমার মুক্ত ঠোটের ধনুকে
চাপা পড়ে গেলো
.......হেড়ে সময়ের মুখ,
সাহারা-দৃশ্যে ঘাসফুল দেখে
ভাঙলো দরোজা
.......কবি এক উত্সুক|
চপল পায়ের ছন্দে গায়ের
পাঁজরে টাঙানো
.......যে জল-কাঁচের খাপ,
মধুর অসুখে ধরলো সে বুকে
তোমার পথের
.......স্বর্ণ-খচিত ছাপ|
ভাবনার রঙে তোমাতে অলকা
খেলছি যখন
........এমনি মগ্ন ভরে,
জেগে দেখি একি উজান-সময়
কবর-চিত্র
........ছবিরা নিখোঁজ ঘরে|
চোখের সীমায় রূপের প্রতীমা
টেনেছে আঁধার
........রোদ-কাব্যের ইতি,
রেখে গেছে শুধু অচিন কবির
চাঁদরে ক্ষণিক
........পথের চিহ্ন-স্মৃতি|
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুনএদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুন