somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিসিটিভিতে ধারণকৃত ব্লগারদের কুকীর্তি ফাঁস হয়ে যাওয়ার ভয়েই কনস্টেবল বাদলকে খুন! সন্দেহের তালিকায় কয়েক ব্লগার ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কপি-পেষ্ট নিউজ।

রাজধানীর শাহবাগের শোডাউনে সিসিটিভি মনিটরিংয়ের দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল বাদল মিয়া হত্যাকাণ্ড নিয়ে দেশব্যাপী তোলপাড় চলছে। শাহবাগে চলমান শোডাউনে জমায়েত ইসলামবিদ্বেষী ও উচ্ছৃঙ্খল ব্লগারদের নারীঘটিত কেলেঙ্কারি এবং মাদকসেবনের দৃশ্য রেকর্ড হয় সিসিটিভিতে। ওই সিসিটিভির দায়িত্বে থাকা কনস্টেবল বাদল মিয়া এসব ফুটেজ জনগণের কাছে প্রচার করে দিতে পারেন সন্দেহে তাকে হত্যা করা হয়েছে বলে গোয়েন্দাদের ধারণা। নোংরা ফুটেজ প্রচার করা হলে শাহবাগিদের আন্দোলনসহ ব্লগার ও ছাত্রলীগের কুকীর্তি ফাঁস হয়ে যেতে পারে—এমন আশঙ্কা থেকে গত বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করা হয় বলে পুলিশেরও ধারণা।

পুলিশ ও গোয়েন্দাদের তথ্যমতে, বাদল মিয়া ছিলেন ধর্মপ্রাণ মুসলমান। গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে ব্লগারদের শোডাউন শুরু হলে তাকে সেখানে সিসিটিভি ক্যামেরার দায়িত্ব পালন করতে দেয়া হয়। সেখানে চলমান ইসলামবিরোধী কার্যক্রম, নামাজ ও ধর্মীয় ওয়াজ মাহফিল নিয়ে ব্যঙ্গ চলতে থাকলে তিনি এতে ব্যথিত হন। প্রতিবাদ করার সুযোগ না থাকলেও তিনি এ নিয়ে তার সহকর্মীদের কাছে নিজের মত প্রকাশ করেন। কোনো কনস্টেবল বিষয়টি শাহবাগে জমায়েত কোনো ব্লগারকে জানায় বলেও গোয়েন্দাদের ধারণা। এতে কনস্টেবল বাদল সিসিটিভিতে রেকর্ড হওয়া ব্লগারদের নারীঘটিত ও মাদকসেবনের দৃশ্য কোনো না কোনোভাবে ফাঁস করে দিতে পারেন বলেও ব্লগারদের সন্দেহ হয়। এর জের ধরেই তাকে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মোবাইল করে তাকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। বাদল মিয়াকে একটি হলুদ ট্যাক্সিক্যাবে করে মতিঝিল এজিবি কলোনির বটতলার সামনে ফেলে দেয়া হয় বলে পুলিশ সূত্র জানায়। তার লাশ উদ্ধার করে রাজধানীর মতিঝিল থানার পুলিশ। তার কনস্টেবল নম্বর ছিল-২৪২৫০।

তবে বাদল মিয়া হত্যাকাণ্ডের রহস্য গতকালও উদঘাটন করতে পারেনি পুলিশ। তার হত্যারহস্য উদঘাটনে শাহবাগের কয়েক ব্লগার ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের কয়েক নেতাকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে বলে পুলিশের একাধিক সূত্রে জানা যায়। পুলিশ এই হত্যারহস্য উত্ঘাটনে আরও যেসব বিষয় সামনে রেখে তদন্ত করছে, সেগুলোর মধ্যে আছে—বাদলকে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে ডেকে হত্যা করা হয়েছে, নাকি ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত হয়েছেন, কিংবা পূর্বশত্রুতার জের ধরে খুন হয়েছেন।
এ হত্যাকাণ্ডের তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই আউয়াল হোসেন গতকাল আমার দেশকে জানান, ‘বাদল খুনের ঘটনায় কোনো আসামিকে এখনও গ্রেফতার করা হয়নি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চার-পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে কোনো তথ্য পায়নি পুলিশ। নিহত বাদলের চোখে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘হত্যাকাণ্ডের পর থেকে বাদল মিয়ার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। বাদল খুন হওয়ার আগে মোবাইল ফোনে কার কার সঙ্গে কথা হয়েছে, সেসব খতিয়ে দেখছে পুলিশ।’
মতিঝিল থানার সাব-ইন্সপেক্টর আবদুল লতিফ এ প্রসঙ্গে গতকাল দৈনিক আমার দেশকে জানান, ‘বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বাদল মিয়াকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে শাহবাগে আবার দায়িত্ব দেয়া হয়। শাহবাগে দায়িত্বে এসে তিনি রাতের খাবার খান। রাত ১১টায় তার একটি মোবাইল ফোন আসে। এর পর থেকে তার কোনো খবর ছিল না। রাত দেড়টার দিকে এজিবি কলোনি বটতলা এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।’ খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা লাশ দেখতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে যান। রাজারবাগ পুলিশলাইনে তার জানাজা অনুষ্ঠিত হয়। অন্যদিকে বাদল মিয়ার লাশ গতকাল গ্রামের বাড়ি পিরোজপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


সুত্র- 'আমার দেশ' পত্রিকা।
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×