somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে এলাম -- আমার চট্টগ্রাম দর্শন ( বার বার দর্শাইতে মন চায় B-);):)পর্ব - ০২)

১৫ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরদিন কোনো এক ব্যাচের RAG DAY. তবে এটা কোনো ভয়ের নয় বরং বিশাল আনন্দের ব্যাপার। সকাল থেকেই সব হলে যুদ্ধ যুদ্ধ ভাব। ছেলেরা সবাই মাথায় গামছা বেধে বালতিতে রং গোলাচ্ছে। খবর পেলাম মেয়েদের হলেও নাকি একই অবস্থা। যুদ্ধ হবে সামনা সামনি, পারলে গেরিলাও। পাহাড় আর জন্গলের কারনে গেরিলা আক্রমনই বেশি হবে। ছেলেদের হলের চারপাশে অনেকেই বালতি হাতে পাহারায় আছে। সামনের বড় খেলার মাঠের এপাশে দাঁড়িয়ে গেলো ছেলেদের যোদ্ধা বাহিনী। আরে কি ব্যাপার ওরা ( আমাদের প্রতিপক্ষ- মেয়েরা) আরো আগেই এসে হাজির। আমরা দাঁড়াতে না দাঁড়াতেই আক্রমনের শিকার হলাম। আগের রাতে দাদা আমাকে এদিন উপলক্ষে একটা গেন্জি দিয়ে ছিলো। মুহুর্তেই আমার ঐ গেন্জি নানা রং ধারন করল। আমরাও সপাটে চালিয়ে গেলাম। কিন্তু কেনো যেনো আমরা পারলাম না, সবাই পিছু হটে গেলাম। এবার গেরিলা আক্রমনের সময়। আমাকেই নির্বাচিত করা হলো, কেননা আমি বয়সে ছোটো, আর ছাত্র না হবার কারনে আমাকে কেউ চেনেনা। কিন্তু মুসকিল হলো অনেক খানি রং তো আমি বহন করতে পারব না। তাই চার পকেটে গুঁড়ো রং এবং গেন্জির নিচে পলিথিনে তরল রং নিয়ে চুপিচুপি রওয়ানা হলাম।

ওমা, তারা আরো সরেস। প্রথমে কয়েক জন আমাকে আড়চোখে দেখে নিলো, টিলার কোনায় কয়েক জনকে লুকিয়ে থাকতে দেখলাম। বুঝিনি ওরা আমাকে ফাঁদে ফেলছে। তাদের দূর্গে প্রবেশের সাথে সাথে কোত্থেকে বেশ কয়েকজন সুন্দরী বড় আপু হইহই করতে করতে তেড়ে এলো ( তখন তারা আর সুন্দরী নেই, লাল নীল হলুদ সবুজে একাকার)। কিছু করার সুযোগ ও পেলাম না। আমার চেহারা আমার দাদার সাথে ৯০% মিলে, তাই সবাই, যার হাতে যা ছিলো তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ল। পারলে আমাকে রংয়ের ড্রামে চোবায় (কেউ কেউ অনেক দুষ্টু ছিলো)। অনেক হাতে পায়ে ধরার পরে ছাড়া পেলাম, কিন্তু ততখনে আমি এক আযব জিনিসে পরিনত হয়েছি। আমাকে দেখে চারদিকে রিনরিনে হাসির ঝড় বয়ে গেলো। রাগে দুঃখে কি করব? পকেটের রং তো গেছে, কিন্তু পলিথিনের টা আছে। শেষ মুহুর্তে পলিথিন বের করে সবার উপরে ছিটিয়ে দিয়েই দৌড়------- কয়েকজন পেছন পেছন আসলো , তবে দৌড়ে আমার সাথে পারল না।
যাক--।

বিকেলে এক ঘটনা দেখে আমার ভালো লাগেনি। ঐ হলে বেশ কিছু নেপালি ছাত্র ছিলো। তাদের রুমে, বাইরে রাখা বালতিতে কেউ কেউ পি পি করে দিলো।

রাতে হবে কনসার্ট। আমার জীবনের প্রথম। হৈমন্তী দিক্ষীত, মাইলস, আরো অনেকে আসলো। ছেলেদের কেউ কেউ দেখলাম লেজার নিয়ে নাড়াচাড়া করছে।


চলবে---------------------------

পর্ব ১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×