somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কখনো কখনো ভালবাসা রক্তের সাথেও বেঈমানি করে

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- হ্যালো রফিক , সীমা বলছি ।
- কি খবর ? কার নাম্বার থেকে ফোন
করেছ ?
- বাবার নাম্বার । আমার
মোবাইলে ব্যালান্স নেই ।
গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল ।
- বল
- পরশু থেকে তোমার সাথে আমার আপাতত
দেখা হচ্ছে না ।
- মানে ? কি বলছ ?
- বাবা সিলেটে বদলি হয়েছেন । তাঁর
সাথে আমাদের ফ্যামিলির
সবাইকে সিলেটে যেতে হবে ।
- এসব কি বলছ ?
- যেটা ঘটতে যাচ্ছে সেটা বলছি ।
- তোমার জব ?
- ভাবছি , সিলেটের এক কিন্ডার
গার্টেনে জয়েন করব ।
বাবার বন্ধুর কিন্ডার গার্টেন ।
- প্লিজ , তুমি ঢাকা থেকে যাও ।
- ঢাকায় কোথায় থাকব ?
- কোন আত্মীয়ের বাসায় ।
- থাকার মত ঢাকায় আমার আত্মীয়দের
কোন বাসা নেই ।
- ফ্ল্যাট ভাড়া করে থাক !
- একা একা ?
- তুমি চাইলে আমি তোমার সাথে লিভ
টুগেদার করতে পারি ।
- ফাজলামো করবে না ।
- আই এম সিরিয়াস ।
- পারলে না তো একটা চাকরি খুঁজে বের
করতে । তোমার
ইনকামের একটা সোর্স
থাকলে তোমাকে বিয়ে করে ঢাকায়
থেকে যেতাম ।
- কিছুই কি করার নেই ?
- না । নেই । চাইলে আজ সন্ধ্যায় আমার
সাথে লাস্ট মিট
করতে পারো । কবে না কবে দেখা হয়
কে জানে ! পকেটে হাত দিয়ে রফিক
দোমড়ানো মোচড়ানো কয়েকটা পুরনো ৫
টাকার নোট বের করল ।
গুনে দেখল , ২০ টাকা আছে ।
২০ টাকা নিয়ে কোন অবস্থাতেই সীমার
সাথে দেখা করা যায় না ।
কারন , রফিকের যতই অভাব
থাকুক না কেন , সীমার কাছ থেকে কখনই
সে খাবার-
দাবারের বিল , রিকশা ভাড়া নেয় না ।
যদিও সীমা তাকে অনেক
সাধাসাধি করে ।
রফিক মনে করে , এসব ক্ষেত্রে সীমার
কাছ
থেকে টাকা নিলে সীমা তাঁর উপর
সময়ে অসময়ে কতৃত্ব
খাটানোর চেস্টা করবে ।
ধারণাটা অমূলক নয় । মেয়ে মানুষের
মনের অন্তর্নিহিত ইচ্ছে হল বয়ফ্রেন্ডের
উপর খবরদারি করা । আর
সেটা টাকা নামের
ইস্যু ধরে হলে তো কথাই নেই !
যে কোন ভাবেই হোক রফিককে মিনিমাম
৩০০ টাকা যোগার
করতে হবে । সীমার
সাথে কথা হয়েছে সে বি.এফ.সি তে আসবে ।
ওখানে ২ পিস চিকেন ফ্রাইয়ের
খেতে গেলেও
৩০০ টাকা লাগে ।
অনেকের জন্য ৩০০ টাকা ম্যানেজ করা ৩
সেকেন্ডের কাজ ।
কিন্তু রফিকের ফ্যামিলির অবস্থা এমন
যে ৩০০ টাকায়
তাদের একদিন চলে যায় । মায়ের
সামনে দাড়িয়ে রফিক ৩০০ টাকা চাইবে
আর তাঁর মা নিমেষেই
আলমারি খুলে ৩০০ টাকা বের
করে দিবে এটা অসম্ভব
কোন কল্পনা ।
এমন সময় এলাকার এক ছোট ভাই
এসে রফিক কে জানালো তাঁর বড় বোনের
নাকি এক্টোপিক
প্রেগন্যান্সি হয়েছে । প্রচুর রক্তক্ষরণ
হচ্ছে । অপারেশন
না করলে নাকি সে বাচবে না , আর
অপারেশনের জন্য
দরকার ও পজিটিভ ব্লাড । রফিকের
রক্তের গ্রুপও ও পজিটিভ । দ্রুত
এলাকার ছোট ভাইয়ের
সাথে সে হাসপাতালে ব্লাড
দিতে চলে গেল ।
ব্লাড দিয়ে বিকেলের মধ্যেই ক্লান্ত
শরীর নিয়ে রফিক সীমার
সাথে বি.এফ.সি তে দেখা করল । দুই
পিস চিকেন ফ্রাই সে সীমার
সামনে রাখলো ।
সীমা রফিককে খেতে অনেক
সাধাসাধি করলো । কিন্তু রফিক
সীমাকে মিথ্যে জানালো যে বাসা থেকে
সে ভরপেটে খেয়ে এ
তাঁর খুব বমি বমি ভাব হচ্ছে । ক্লান্ত
শরীর , কিন্তু
তৃপ্তি ভরা চোখে সে সীমার খাওয়ার
দৃশ্য দেখলো । এর পরের হিস্ট্রি অনেক
করুন ।
সীমা রফিককে ছেড়ে বাবা , মায়ের
সাথে সিলেটে চলে গেল ।
একটা কথা আছে , চোখের আড়াল
হলে মনের আড়াল । প্রথম প্রথম
সীমা রফিককে দিনে ১ বার ফোন দিত ।
কিছুদিন পর দিত
সপ্তাহে ১ বার , তাঁর
কিছুদিন পর মাসে একবার ।
এখন ও সীমা রফিক কে ফোন দেয় ।
বছরে একবার ।
রফিকের জন্মদিনে ।
কিভাবে ডেইলি দিবে সীমা ?
সে তো তাঁর হ্যাজব্যান্ড আর
ছেলেমেয়ে নিয়ে ব্যস্ত ।
এখনো প্রতিটা রাতে সীমাকে রফিকের
মনে পড়ে ।
মনে পড়ে লাস্ট বি.এফ.সি তে শেষ
দেখা হওয়ার কথা ।
মনে পড়ে ৩০০ টাকা যোগার করার ঘটনার
কথা ।
ও পজিটিভ ব্লাড দিয়ে সে এলাকার
ছোট ভাইয়ের কাছ
থেকে ৩০০ টাকা নিয়েছিল । রক্ত
বেচা টাকা দিয়ে সে সীমাকে খাইয়েছিল

কখনো কখনো ভালবাসা রক্তের সাথেও
বেঈমানি করে ।
[ সত্য ঘটনা অবলম্বনে ।]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×