কোন ছেলের ভালবাসার মানুষ যদি তাকে ছেড়ে চলে যায় তাহলে সবাই বলে এটা ছেলের ব্যার্থতা। তার সবচেয়ে কাছের বন্ধুটাও একই কথা বলে। আচ্ছা এই ব্যার্থতা বলতে তারা কি বোঝাতে চায়? প্রেমিকাকে ভাল না বাসা, তার সাথে ভাল ব্যাবহার না করা? আপাতদৃষ্টিতে হয়ত তাই মনে হবে। কিন্তু আসলে কি তাই? কখনই না। যদি ছেলেটা মেয়েটাকে ভাল নাই বাসত তাহলে ওই ছেলে কি কোনোদিন কষ্ট পেত? সহ্য করতে না পেরে সর্বনাশা নেশাজগতে পা বাড়াত? আবার দেখা যায় ২য় একটি ছেলে দিনরাত ২৪ ঘন্টা প্রেমিকাকে শাসনে রেখে, খারাপ ব্যাবহার করে, ৪-৫ টা গার্লফ্রেন্ড রাখার পরেও তার ভালবাসার অভাব হয় না। তাহলে প্রথম ছেলেটির ব্যার্থতা কোন জায়গায়? হ্যা ব্যার্থতা একটা আছে। বলতে খারাপ লাগছে যে সেই ব্যার্থতা হচ্ছে সত্যিকারের ভালবাসা। কর্পোরেট ভালবাসার যুগে ব্যার্থতা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে একসাথে ৪-৫টা প্রেম না করা। প্রেমিকাকে ফাস্টফুডে খাওয়ানোর ক্ষমতা না থাকা। তার সকল চাহিদা পুরন করতে না পারা। ব্যার্থতা হচ্ছে ওই মেয়ের শয্যাসঙ্গী না হওয়া। আজকাল ভালবাসা কিংবা সফলতার মানে প্রেমিকার শয্যাসঙ্গী হওয়া। এসব পারবেন তো প্রেম আপনার পিছনে দৌড়াবে। যা আমার মত অনেকেই কাছেই অসম্ভব। মনে রাখবেন, ভালোবাসাও আপনার কাছে অসম্ভব কিছু হয়ে যাবে। আসলেই এরা ব্যার্থ, ভালবাসার অর্থ আজও বুঝতে পারেনি। প্লেবয়রাই সফল, কারন তারাই বুঝতে পেরেছে ভালবাসা কি। স্যালুট ওইসব প্লেবয়দের।
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।