অবশিষ্ট গর্ভচিহ্ন গেঁথে দিয়েছি তরঙ্গছাপে।
পদপিষ্ট ধুলোর মায়াতে পড়ে থাকা হাতখানা ভেসে ওঠে,
ছুঁয়ে দেখি
দেহের গভীরতায় অনেক ফুল ফুটেছে।
বাগানের শোভা কালো দেয়ালের গভীরে
মুখখানির কাছে এসে কাঁপছে আর
বিয়োগ ভূমির নিকটে ফেটে যাচ্ছে হাতখানা।
অসংখ্য পাখির চোখ
পরিত্রাণের ঢেউ চিরে দেখছে তোমাকে,
পানির চুম্বনে তরঙ্গছাপ
ভেদ করে ক্ষরণের দ্বীপগুলো ভাসিয়ে তুলছে
দেখার ওপারে।
গর্ভচিহ্ন চৌচির হলে আমরা শুধু শব্দ শুনি,
ছুঁয়ে দেখি বৃক্ষদের
শৃঙ্গারে ছিন্ন হচ্ছে ফুল ও বিষাদগ্রন্থ;
পৃষ্ঠাগুলি উড়ছে নতুন মেঘে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


