সাধুর অন্তর, ময়ুর সিংহাসন
০৭ ই মার্চ, ২০১১ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিজেকে বাতিল ঘোষণা করে ফিরে এসেছি।
খড়ের ছায়ায় পুতুল বানানো হাতের দিকে ফিরে যেতে চাই। জেব্রাক্রসিং থেকে সরিয়ে নিয়েছি দেহমুগ্ধ শ্রীমতির বিপুল আগ্রহ। জীবন-মৃত্যুর অন্তর্বতী কালো ঢেউয়ের ঢালে ছড়িয়ে দিয়েছি আমার অন্তর, পুষ্পমালার ব্যথা কুড়ানো হাওয়ায় আমি যাদের সাথে মিশতাম যাদের মনের তলে সামাজিকতা চুপ করে থাকে, তাদের থেকে আমি আমার ডানা ভাগ করে নিয়েছি।
আমার ডানায় বৃষ্টির ঘ্রাণ, সমগ্র মনোজগত ভিজে আছে গভীর বৃষ্টিতে, আমি ফিরে যাচ্ছি সুঁই সুতোর মাঝখানে অস্থির আঙুলে। পুতুল খেলা বালিকাদের মুহূর্তগুলো এবার ধরে রাখবো, ধরে রাখবো এবার ঘাসের উপর নৃত্যরত পাখিছানাদের অবাধ কল্পনা।
যাদের পা ঘোরানো পিছনের দিকে তাদের থেকে আমি পৃথক করে নিয়েছি আমার সীমানা। আমি আবারো ব্রাত্যজনের পায়ের কাছে ঝরাফুলের গন্ধ থেকে একে একে খুলে রাখছি সাধুর অন্তর, ময়ূর সিংহাসন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন