১ম ঘটনা:
শার্ট প্যান্ট পরা একটু আল্ট্রা মর্ডান মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষন করে রাস্তায় ফেলে দিল কিছু বোখাটে ছেলে।
জনৈক ব্যাক্তি- ঐরকম ল্যাঙ্গটা হয়ে রাস্তায় ঘুরলে তো ধর্ষন হবেই।
২য় ঘটনা: সালওয়ার কামীজ পরা এক মেয়েকে তার আপন দুলাভাই ধর্ষন করল
জনৈক ব্যাক্তি: দুলাভাই এর সামনে বুকে ওড়না রাখেনা এরকম তো হবেই।
৩য় ঘটনা: ওড়না সহ সালওয়ার কামিজ পরা এক মেয়েকে ধর্ষন করল এক ছেলে যে কিনা অনেকদিন ধরেই মেয়েটাকে উত্যক্ত করতো
জনৈক ব্যাক্তি: রাস্তায় বের হবে হিজাব ছাড়া এরকম তো হতেই পারে হিজাব করলে হতো না।
৪র্থ ঘটনা: হিজাব পরা এক মেয়েকে রাতে সেনানিবাসে ধর্ষন করে মেরে ফেলল কিছু নাম না জানা জন্তুরা।
জনৈক ব্যাক্তি:হিজাব পরলে হবে? বোরখা পরতে হবে।এখন তো হিজাব ফ্যাশন হয়ে গেছে।বোরখা পরে নেকাব দিতে হবে।আর মেয়ে মানুষ এতো রাতে রাস্তায় ঘুরবে আর রেপ হবে না?
৫ম ঘটনা: কওমী মাদ্রাসার বোরখা আর নেকাব সব কিছু পড়া এক মেয়ের ধর্ষন হলো।
জনৈক ব্যাক্তি: এখানেও মেয়ের কোন দোষ আছে।তদন্ত করলে পাওয়া যাবে।বোরখা টাইট শরীর বোঝা যায় তাই রেপ হয়েছে।
আর কি হলে এই মানুষগুলা বুঝবে যে ধর্ষণের সাথে সেই মেয়ের ড্রেসআপের বিন্দু মাত্র সম্পর্ক নেই।
দৃষ্টিভঙ্গি বদলান দুনিয়া বদলে যাবে


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


