somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুক্তমনা ব্লগার
আমি বিশ্বাসী, কিন্তু মনের দরজা খুলে রাখাতে বিশ্বাস করি। জীবনে সবথেকে বড় অনুচিত কাজ হল মনের দরজা বন্ধ রাখা। আমি যা জানি সেটাই সত্য, বাকি সব মিথ্যা…এটাই অজ্ঞানতার জন্ম দেয়।

এবার টোকাই কিশোরকে বিবস্ত্র করে নির্যাতন।

০৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার চুরির অভিযোগে এক কিশোরকে বিবস্ত্র করে নির্মমভাবে পিটিয়েছে এক দোকান মালিক। ঘটনার সময় মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও ধারণ করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়ায় তোড়পাড় সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার (১ এপ্রিল) জুমার নামেজের পর ফেনী শহরের কালিপাল দশমী ঘাট এলাকার ফারুক স্যানিটারি দোকানে নির্মম এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রচারের পর মঙ্গলবার (৫ এপ্রিল) ঘটনাটি জানাজানি হয়।

স্থানীয়রা জানায়, ১ এপ্রিল জুমার নামাজের পর ফারুক স্যানিটারি দোকানের মালিক ফারুক ও তার সহযোগীরা ওই কিশোরটিকে চুরির অভিযোগে প্রথমে বিবস্ত্র করে। এরপর তার ওপর নির্যাতন চালানো হয়। দোকান মালিক লাঠি ও রড দিয়ে তাকে নির্মমভাবে পেটায়। এতে কিশোরটি গুরুতর আহত হয়।



ঘটনার সময় সবার অজান্তে কে বা কারা মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও ‍ধারণ করে। পরে তা ফেসবুকে ছেড়ে দেয়।

তবে পুলিশ বা স্থানীয় কেউ এখনও নির্যাতিত কিশোরটির খোঁজ পায়নি।

এ ব্যাপারে দোকান মালিক ফারুক জানান, শুক্রবার নামাজ পড়তে গেলে টোকাই কিশোরটি চুরি করতে তার দোকানে প্রবেশ করে। এসময় স্থানীয় লোকজন কিশোরটিকে আটকে রেখে তাকে খবর দেয়। স্থানীয় লোকেরাই কিশোরটিকে হালকা মারধর করে ছেড়ে দিয়েছে বলে দাবি করেন ফারুক।

ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. শাহীনুজ্জমান জানান, আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি।

এর আগে সিলেটের শিশু রাজন এবং খুলনার রাকিবকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সেই মামলার রায় দিয়েছেন স্থানীয় আদালত। অপরাধীদের সর্বোচ্চ সাজা দেয়া হয়েছে। তবে রায় কার্যকরের আগে আইনি প্রক্রিয়া কবে শেষ হবে তার কোনো সময়সীমা নেই।

এই হলো আমাদের মানবতা চুরির দায়ে একজন মানুষ হয় বিবস্ত্র এবং অসহনীয় নির্যাতনের শিকার।
আসলে আমাদের সমাজ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের মানবতা কতটুক বিবস্ত্র ও নাজুক অবস্থায় অবস্থান করছে ।
চুরির দায়ে যদি একজনকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন করা হয় তাহলে ধর্ষণের দায়ে কেন নয় ??
রেস্ট ইন পিস মানবতা।

সূত্র: Banglamail24.com

সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×