সম্মান পেতে মনকে উদার করুন
০৩ রা অক্টোবর, ২০২২ রাত ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংকীর্ণ মানসিকতার জন্য কিছু কিছু শিক্ষিত লোকজনকে ভদ্রলোক বলতে ইচ্ছে করে না। মানুষের মানসিকতা যখন ছোট হয়ে যায়, তখন অন্তরের মানবীয় গুণাবলির চাইতে বাহ্যিক চাকচিক্য, ক্ষমতাকে উঁচু করে দেখতে শিখে। সে তখন ক্ষমতার জোরে হোক কিংবা অর্থবিত্তের প্রভাব খাঁটিয়ে সমাজ ও রাষ্ট্রের উচ্চ আসন অধিকারে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে যায়। নিজের মধ্যে ছাড় দেয়ার মানসিকতা তখন সে রাখে না। সে উচ্চ শিক্ষিত ও পদমর্যাদার হওয়ার পরও পকেট থেকে দু টাকা চলে যাওয়ার চিন্তায় অমূল্য শান্তির ঘুম হারিয়ে ফেলে। এই সংকীর্ণমনা লোকজন নিজের সম্মান নষ্টের ভয়ে অন্যের গুণ, মেধার কথা স্বীকার করতেও নারাজ থাকে। ছোট ঘরে জন্ম নিয়ে ভদ্র হচ্ছেন অনেকে। যারা বড় হচ্ছেন তারা চিরকালই গুণগ্রাহী ছিলেন। অনেকে আছেন বড় ঘরে জন্ম নিয়েও সংকীর্ণ মানসিকতার জন্য নিজেকে আত্মিক দিক থেকে ছোট করে রাখেন। একটি শিক্ষিত সমাজ যখন ক্ষমতা, অর্থের প্রভাবে প্রভাবান্বিত হয়ে যায় তখন ভেবে নিতে হবে এই সমাজ তলানিতে যাচ্ছে। আর এই শিক্ষিত সমাজই ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দিবে! ভেবে দেখেছেন এর বিস্তার কতটুকু?
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২২ রাত ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন