somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুনাওয়ার সিফাত
লিখালিখি নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন। আমার ভাব টুকু সহজে বুঝুক সকলে, এটাই চাই। প্রশংসা, সমালোচনা দুই বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল। ফেসবুকে আমাকে পেতেঃ https://www.facebook.com/thinker.sifat

নাস্তিকরা সততা দেখায় কেন?

০৬ ই জুলাই, ২০২৩ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একজন মানুষ নাস্তিক হলেও ভালো ব্যবহার, সৎ হওয়া, নৈতিকতা, মানবিকতা প্রকাশ করা এগুলোও ধর্মের অস্তিত্বের কারণে প্রকাশ পায়—

আমরা কেন সৎ হবো, মিথ্যা বলবো না, অন্যের অধিকার হরণ করবো না, খুন করবো না, নিজের ক্ষমতায় রাহাজানি করবো না, চুরি করবো না? কেন করি না বা করলেও অন্তরে অনুশোচনার ভাব ফুটতে দেখা যায়? ভয়ে থাকতে দেখা যায়? কোর্ট আদালতের শাসনের জন্য? হা হা। লোক লজ্জা, মা বাবার সম্মান নাকি অন্যকিছু? এই লোকলজ্জা, সমাজের দৃষ্টিভঙ্গি, মান সম্মান, সম্পর্ক সবই ধর্মের ডিফাইন করা নিয়ম থেকে সৃষ্টি হয়েছে।

ঈমানের মূলনীতির মধ্যে একটি বিশ্বাস হচ্ছে পরকাল যেখানে পৃথিবী ধ্বংসের পর সবাইকে জীবিত করে বিচার কার্য সম্পাদন করে জান্নাত জাহান্নাম দেয়া হবে৷ আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই পুনরুত্থান। নাস্তিক আস্তিক সবাই বিশ্বাস করে মৃত্যু অবধারিত। আস্তিক গোষ্ঠীর পরবর্তী জীবন নিয়ে বিশ্বাস আছে কিন্তু নাস্তিকদের নেই। যেহেতু তাদের পরকালে বিশ্বাস নেই তাদের ক্রিয়াকর্মের শাস্তি পুরষ্কারের আলোচনাও নেই। তাও কেন সে নিজের সচ্চরিত্রতা দেখায়? কারণ সংখ্যাগরিষ্ঠের পরকাল বিশ্বাস। নাস্তিককে চলতে হলে এদের মাঝেই চলতে হবে, কাজ করতে হবে, লেনদেন করতে হবে। এই কোর্ট আদালতের শাস্তির নমুনাও ধর্মের কারণে প্রচলিত। এখানে সে তার মনগড়া কাজ করতে গেলেই বাঁধার মধ্যে পড়বে। সমাজের মধ্যে তার চলা মুশকিল হয়ে যাবে৷

মানুষ সবসময় অন্যের মুখাপেক্ষী। নিজে যতই শক্তিধর হোক না কেন অন্যের উপর তাকে নির্ভর হতেই হবে৷ আমরা এটা বুঝার জন্য জাহেলিয়াতের যুগ, রাসুল(সঃ) এর সময়কাল এবং কিয়ামতের সময়কালের কথা চিন্তা করতে পারি৷ জাহেলিয়াতের সময় অধিকাংশই ধর্ম নিয়ে কনসার্ন ছিলনা। ইব্রাহিম (আঃ) এর ধর্মকে বিকৃত করে অন্যরকম করে ফেলেছিল। বলা যায় ক্ষমতা কেন্দ্রিক ধর্ম; নিজেদের ক্ষমতার বলে খোদা দাবী করা। পরকালের কনসেপ্ট ছিল না। এর দরুন সে সময়ের নিকৃষ্ট বর্ণনা দেখতে পাওয়া গিয়েছে। তখন কারো সততা দেখানোর, মানবিকতার দরকার ছিল না কারণ তাদের সবাই-ই পরকালের শাস্তিকে অস্বীকার করতো। একই রকম লক্ষণ দেখা যাবে কেয়ামত পূর্ববর্তী সময়ে। ধর্মকে মানুষ ভুলে যাবে। চলবে আবার হত্যা লুন্ঠন রাহাজানি। পরকালের চিন্তা কারো কাছে থাকবে না। তাদের একটাই বিশ্বাস থাকবে মরে গেলে এখানেই সব শেষ।
(আপনার নিজের মতামত থাকলে জানাতে পারেন। এটা আমার নিজের চিন্তা থেকে লিখা)
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২৩ রাত ৮:১৪
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

রুপান্তর

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৭


কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

×