"স্বপ্ন আমরা অনেকেই দেখি ---- কিন্তু অন্যের চোখে স্বপ্ন জাগিয়ে তোলার কাজটা করতে পারি ক'জন ? ক'জন পারি নিজের ভালো থাকার সাথে নিঃস্বার্থ জড়িয়ে নিতে অন্যের দুঃখ কিংবা আনন্দ !
আজ আমার জীবনের সাথে যোগ হয়েছে অনেক প্রাপ্তির পালক ! কিন্তু পাওয়া না পাওয়ার হিসেব ভাবায়না আমাকে আমি কেবল জানি সামনে অনেক পথ , হেটে যেতে হবে সবাইকে সাথে নিয়ে ।"
আমি জানি আমার অপেক্ষা একদিন শেষ হবে আমি সেদিন প্রাণ খুলে হাসতে পারবো , কাঁদতে পারবো ! ওদের হাসি যে আমাকে হাসায় ওদের কান্না যে আমাকে কাঁদায় ! ওরা যে আমার হাতের দিকে চেয়ে বসে আছে । প্রতিদিন ওরা একটা ফোন কলের অপেক্ষায় থাকে ! জানিনা ওরা আমার কথায় ভরসা পায় কিনা তবু আমি চেষ্টার ত্রুটি করিনা । বিলাসী জীবন যাপন কোনোদিন ই করিনি আমি ,আমার মন যে চায়নি সেটা ! বন্ধুদের সাথে তাল মেলানোর চেষ্টা করিনি কখনো কারণ আমি জানি সেরকম কিছু করতে গেলে আমি যে ঐ হাসিগুলো দেখতে পাবনা কোনোদিন । দুচোখ ভরা স্বপ্ন ওদের ! আমি কি পারবো পূরণ করতে ! জানিনা তবু হাঁটছি এক অজানা পথে ......
ওরা হল কেউ বিধবা ,কেউ এতিম আবার কেউবা দুঃস্থ । সহায় সম্বলহীন কিছু মানুষ যাদের নিয়ে আমার অনেক স্বপ্ন ! যাদের একটা প্রানবন্ত হাসি আমার জীবনকে সার্থক করে তোলে ! আমি হাসি আবার আমিই কাঁদি !
(প্রথম চার লাইন সুমন্ত আসলাম এর একটা বই থেকে নেয়া । নিজের সাথে মিলে গেলো তাই লিখে ফেললাম)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



