somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অবনি মণি
অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

একটা হেমন্ত ও শীত চাই

০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি আর কোনো গ্রীষ্ম চাইনা ;
খরা শেষের বৃষ্টিও চাইনা ,
কালবৈশাখী ঝড় চাইনা,
জৈষ্ঠের রোদ ঝলসানো
সোনাঝরা দিন চাইনা।

আমি আর কোনো বর্ষা চাইনা;
ঘরদোর, প্লাবিত হয়ে যাক
হাস-মুরগি, গরু-মহিষ
ভাসিয়ে নিয়ে যাক
তা আর চাইনা,
বর্ষার প্রবল বর্ষণে
নির্জনে ভালোবাসার সাধ জাগেনা,
চিত্তচাঞ্চল্য বেড়ে উঠেনা।
আষাঢ়ের রিমঝিম বৃষ্টির
ছন্দও আর শুনতে চাইনা।
সারা রাত ধরে শ্রাবণের ধারে
আর ভিজাবোনা সকল সাজ।

আমি আর কোনো শরৎ চাইনা;
শরতের কাশফুল আমার জন্যে
ফুটেনি কোনোদিন
আর শরতের শিশির শুভ্র
শাপলা দেখে অবাক হতে চাইনা।
বেদনাঘন আশ্বিনী জ্যোৎস্নাময়
রাতও আমি আর চাইনা।

আমি একটা হেমন্ত চাই
মাঠে মাঠে নবান্নের উৎসব দেখতে চাই,
সেই সাথে ঘাস ও ধান গাছের ডগায়
জমতে শুরু করা
শিশিরের বিন্দু দেখতে চাই।
কৃষকের মুখে এক অনাবিল
সুখের হাসি দেখতে চাই।
ঘরে ঘরে সোনালী ফসল তোলার
মহা-আয়োজন দেখতে চাই ।

কার্তিকের রাতে ঝরতে থাকা
হিম হিম কুয়াশা আর
বাতাসে শীতের স্পর্শ পেতে চাই।
মাঠে-মাঠে ফসল কাটার ধুম,
ধানের আঁটি কাঁধে নিয়ে কৃষকের
পথচলার চিরায়ত দৃশ্য দেখতে চাই।
কুয়াশার আঁচল সরিয়ে ভোরে ওঠা
কোমল রোদ পোহাতে চাই।

আমি একটা শীতকাল চাই
কুয়াশাচ্ছন্ন শীতের সকালে
কৃষকের লাঙ্গল-জোয়াল কাঁধে নিয়ে
মাঠে চলে যাওয়া দেখতে চাই।
সকাল বেলার মিষ্টি রোদে বসে
ছেলেবেলার মতো ছোটবড় সবার
সাথে রোদ পোহাতে চাই,
সন্ধ্যায় শুকনো পাতা আর খড়
পুড়িয়ে আগুন পোহাতে চাই।
নদীর পারের বালুচরে ফুলকপি,
মুলা, লাউ, পাতাকপি, ধনেপাতা,
শালগম, গাজর, টমেটো,
মাষকলাই এসবের বাগানে ঘুরে
আসতে চাই।
বাগান থেকে নিজ হাতে শসা
কুড়িয়ে খেতে চাই।
ফসল কাটার পরে খালি ঐ মাঠে
গোল্লাছুট,ব্যাডমিন্টন খেলতে চাই,
মা-খালদের হাতে বানানো ধোঁয়া ওঠা
গরম ভাপাপিঠা খেতে চাই
আমি সত্যিই এমন একটা
হেমন্ত আর শীত চাই।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার শিশু আবদুল্লাহর হত্যার বিচার কি হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মে, ২০২৬ রাত ২:০৯


একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প... ...বাকিটুকু পড়ুন

×