somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"রোগীরা তো রোগী নয় খদ্দের এখন"

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"রোগীরা তো রোগী নয় খদ্দের এখন
খদ্দের পাঠালেই কমিশান
ক্লিনিক আর ডাক্তার কী টুপি পড়াচ্ছে
বুঝছেনা গর্দভ জনগন
কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে
ওদের আছে ক্লিনিক আর চেম্বার
ও ডাক্তার, ও ডাক্তার।।"

প্রসঙ্গ এটা না ; প্রসঙ্গ হলো আমরা সাধারণ জনগণ চেষ্টা করি একটু ডিগ্রীধারী ডাক্তারের কাছে যেতে। আমরা এটাই মনে করি যে একজন ডাক্তারের ডিগ্রি যত বেশি ডাক্তার ততোই ভালো। আসলে কি তাই??

আমি মাসে অন্তত দু'তিনবার ডাক্তার খানায় যাই।নিজের ফ্যামিলির মানুষ ছাড়াও নানাবাড়ির বিভিন্ন আত্মীয়-স্বজন অনেকটা আমার উপর ডিপেন্ড করেই শহরে আসেন ডাক্তার দেখাতে।এরকম মাসে প্রায় ১/২ জন থাকেই।

তো মাসখানেক আগে এরকমই একজন রোগী আসলেন। টিকেট কাটলাম একজন Obs & Gynae Specalist ডাক্তারের যিনি MBBS,BCS (Health),MCPS,DGO (BSMMU) FCPS (Gynae),Associate Professor SOMC.

আমাদের সবার চোখে উনি অনেক বড় ডাক্তার। এবং উনার চেম্বারে এতো ভীড় যে মহিলার চে' পুরুষেরাই চেম্বারের দরজায় হুমড়ি খেয়ে পড়ছে বেশি। ডাক্তার তাঁর রুমে এক সাথে ৪ জন করে রোগী ঢুকাচ্ছেন। একটা ব্রেঞ্চ এ বসাচ্ছেন যেখানে চারজনের পা রাখাই কষ্টকর। ঐ ৩ জন রোগীর সামনেই একজন রোগী দেখছেন।হিস্ট্রি নিচ্ছেন,যেখানে প্রাইভেসি বলে কিছু নেই। তার এসিস্ট্যান্ট ওজন নিচ্ছেন।৭ মাসের প্রেগন্যান্সির একটা রোগীর ওজন নিয়ে উনি বলছেন ৩৫ কেজি। অবাক করার মত। পরে অবশ্য ডাক্তার নিজে বললেন 'আরে না; আবার দেখো।দেখা গেলো ৬৮ কেজি। গেলো এই পর্ব।

আসলো আমার রোগীর পালা।উনাকে আমার ঘরের মেশিন দিয়ে ঐদিনই মেপে দেখলাম ৫৮ কেজি।উনার এসিস্ট্যান্ট দেখে কি না দেখেই বলল ৭০ কেজি। ঐ রোগীর প্রেগন্যান্সির বয়স তখন ১ মাস ও হয়নি। উনার সময় কই ভেরিফাই করার।উনি তো বড় ডাক্তার।তাকানোর সময় কই!

দিলেন একটা টেস্ট।খুবই নরমাল। USG!:আমি সাথে সাথেই করায়ে নিলাম।

পরের দিন রিপোর্ট সহ রোগীর হাজবেন্ড নিজে গেলেন রিপোর্ট দেখাতে।ঢুকলেন ও। আমি রিপোর্ট আগেই দেখে নিছি।যেখানে দেখা গেছে তেমন কিছু আসেনি এবং প্রেগনেন্সি নেগেটিভ,দিলেন আরো একটা টেস্ট।কনফার্মেটরী টেস্ট। ওটাতে দেখা গেলো পজিটিভ এসেছে।

রোগীর সিম্পটম ছিল।তলপেটে প্রচন্ড ব্যথা। ঐ রিপোর্ট টা নিয়ে আবার গেলেন রোগীর হাজবেন্ড। ডাক্তার অনেক কড়া সুরে বলে দিলেন। "প্রেগন্যান্সি পজিটিভ তবে বাচ্চা ক্রিটিকাল সিচুয়েশান এ আছে। ওই বাচ্চা রাখা যাবেনা ; দুই দিনের ভেতরে পেটের ব্যথা না কমলে ভর্তি হয়ে যান।বাচ্চা অপারেশন করে ফেলে দিতে হবে; তা না হলে রোগীর সিচুয়েশান খারাপ হয়ে যাবে। যান বাড়ি যান।গিয়ে দু'দিনের ভেতরে ডিসিশন নিয়ে আমার কাছে আসেন।

উনি আসলো আমার কাছে। আমি আবার আমার SACMO ফ্রেন্ড একজনের সাথে আলাপ করলাম। সে বলল " আরে না,এখনো সময় আছে।বাচ্চার ভ্রুন এখনও টিউবের ভেতরে আছে যার জিন্যে আল্ট্রাতে আসেনাই।সো টেনশনের কিছু নেই দু'তিন সপ্তাহ পর আবার আল্ট্রা করে দেখ পরে ডিসিশন নে। আমি কিছু আশ্বাস পেলাম এবং রোগীকে জানালাম। এতো বড় ডাক্তারের কাছ থেকে আশাহত হয়েই ডিপ্লোমা ডাক্তারের দা'র স্থ হলাম।

পরে হঠাৎ মাথায় এলো ; ডাক্তার চেঞ্জ করি। দেখি অন্যজন কি বলে। মুহুর্তেই ডিসিশন নিয়ে নিলাম। ওসমানী মেডিকেলের একজন রেজিষ্টার,MBBS,FCPS. উনার রোগী হাতে গুনা ১৫ জন।ভিজিট ও কম। প্রতিটা রোগীকে হিস্ট্রি নেয়া ছাড়াও ফিজিক্যাল এক্সাম যা করার করছেন,অমায়িক ব্যবহার।প্রতিটা কথা খুটিয়ে খুটিয়ে শুনছেন। ব্যবহারেই অনেকটা আশ্বস্থ হলাম। বললেন " টেনশন করার কিছু নেই,আমি আরেকটা টেস্ট দেই,তাহলে আপনি ১০০% সিউর হয়ে যাবেন,রোগীর কন্ডিশন কি।এটা করায়ে নিয়ে আসেন তাহলেই বুঝা যাবে"।

নিয়ে গেলাম এবং টেস্ট করায়ে নিয়ে আসলাম।বললেন " টেনশনের কিছু নাই,রোগী ভালো আছেন। পেইন এর জন্যে কিছু মেডিসিন দিচ্ছি, আশা করি কমে যাবে"।

একজন ছোট ডাক্তার,কম ডিগ্রি ধারী ডাক্তারের কাছ থেকে এরকম কথা শুনে সবাই সহজে আশ্বস্থ হবেনা।তবে আমার ভালো লেগেছে তাঁর ব্যবহার কথাবার্তা। আবার আরেকটা টেস্ট দিলেন ৩ সপ্তাহ পর করার জন্যে। আবার ঐটা করালাম। এবং তিনি বললেন "সবকিছু ভালো আছে,নিশ্চিন্তে থাকুন"।

চিন্তা করুন আমরা কি ধরণের খদ্দের। যার রুমের সামনে ১০০/১৫০ রোগী।দাঁড়ানোর মতো চুল পরিমাণ জায়গা নেই,ভিজিট ও বেশি। রোগীর দিকে দু চোখ দিয়ে তাকিয়ে কথা বলার সময় নাই। চোখ বন্ধ করে প্রেসক্রিপশন লিখছেন আর টাকা গুনছেন। অথচ একজন রোগীর জীবনমরণের সিদ্ধান্ত এতো সহজেই দিয়ে দেন।

দিনশেষে এটাই বুঝি সবাই এক না,সমান না।ভিন্নতা আছে।কিন্তু যাদের উপর আমাদের বাঁচা মরার ওছিলা থাকে তারাই যদি আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করিয়ে দেন; আমরা যাব কোথায়? আমরা এভাবে গর্দভ থেকেই যাই যখন অসুস্থ হই।

অতএব ডিগ্রি দেখে যেন আমরা ডাক্তারের সরনাপন্ন না হয়ে ব্যাবহার দেখে যেন হই।তাতে হয়তো আমাদেরই মঙ্গল নিহিত!
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×