বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অাগে বছরে ৫ টা বোনাস পেতেন, এখন পান সাড়ে তিনটা! অভাবটা পূরণ করতে কিছু সোনা হয়ত মাটি করতে হয়েছে, এ নিয়ে এত টানাটানি কেন রে ভাই?! এই ব্যাংকের সবাইকে কাজকর্মে অনুপ্রেরণা দিতে প্রতি বছর মূল বেতনের ৫ গুন দেওয়া হয় বোনাস বা প্রণোদনা ভাতা হিসেবে! এটাও নিতান্ত কম। শুনেছি তাঁরা দুপুরের খাবারের ভাতা পান, কিন্তু সকাল অার রাতের খাবার তাদের পকেটের টাকায় কিনতে হয়! অার তাই তো তারা রিজার্ভ চুরি, হলমার্ক, বিসমিল্লাহ, বেসিক ব্যাংক কেলেঙ্কারি থামাতে ঠিক মনোযোগ দিতে পারেন না! কী অার করা যাবে?!
দেশের সব রক্ষকরাই ভক্ষক হয়ে যাচ্ছে, এবং সেটা নির্লজ্জভাবেই!
(এই ব্যাংকে কর্মরত অন্তত তিনজনকে অামি চিনি, যারা অত্যন্ত সঙ্গে কাজ করেন, কিন্তু গুটিকয় দেশদ্রোহী লুটপাটকারীর জন্য তাদেরকেও লজ্জায় পড়তে হচ্ছে!)
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



