সাব্বাস, ভেরি গুড, ওয়েল ডান
খাচ্ছেন, খান, খেয়েই যান!
রুটি বিসকুট পরোটা, ফোন গাড়ি বাড়িটা
গরিবের গম চালটা, প্রতিবেশীর বাড়িটা
প্লট ফ্ল্যাট বাজারটা, আছে সোর্স হাজারটা
বুদ্ধিজীবীর মাথাটা, আম জনতার শক্তিটা
রাস্তা ঘাটের বাজেটটা, কবর স্থানের জায়গাটা!
যা করছেন করেই যান, রেডি থাকবেন, জেনে যান
হিসাব হবেই, পরিষ্কার
কী কেড়েছেন, কত কার?
ভুলেই গেছেন, কী অদ্ভূত!
ঘুষ নেয় না মৃত্যুদূত!!
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


