

চীনের কৃষি মন্ত্রণালয়ের আমন্ত্রণে একটি সভায় যোগ দিতে গিয়েছিলাম সেখানে। দেখছি চীনের ছেলেমেয়েদের হাতে হাতে মোবাইল। না, এরা ফেসবুকে মত্ত নয়! এরা ব্যস্ত উই চ্যাট নিয়ে, এখানে ফেসবুক নিষিদ্ধ, বন্ধ গুগলের সব সেবাও! ছেলেমেয়েদের প্রায় সবাইকেই দেখছি, প্রচুর ভিডিও দেখছে মোবাইলে!
চাইনিজরা ইংরেজি জ্ঞানের থুরাই কেয়ার করে! এদের ইংরেজি চাইনিজ থেকে কঠিন মনে হয়! হোটেল রেসেপশানের মেয়েটা একটা ছোট যন্ত্র নিয়ে বসে আছে, আমরা ইংরেজি বললে যন্ত্র তা চীনা ভাষায় শোনায়, আবার রেসেপশানিস্ট চীনা ভাষায় কথা বললে যন্ত্র তা আমাদের ইংরেজিতে শোনায়! যে ড্রাইভার আমাদের এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে এসেছে তার সঙ্গে তো বাংলাতেই কথা বল্যতে হলো! আমরা বাংলায় বলি আর তিনি বলেন চায়না ভাষায়! হোটেল রুমের টিভি আর এসি রিমোট চালাচ্ছি আন্দাজের উপর, কারণ সব বাটন চায়না! একটা গল্প মনে পড়লোঃ চীনের প্রেসিডেন্টের সঙ্গে ক্লিনটনের দেখা হওয়ার সময় চীনের প্রেসিডেন্ট How are you বলতে গিয়ে বলে ফেলেন, who are you? বুঝতে পেরে মুচকি হেসে ক্লিনটন বলেছিলেন, I am Hilary"s husband! প্রতি উতরে চীনের প্রেসিডেন্ট বলেন, Me Too! তাঁকে যা শিখিয়ে দেওয়া হয়েছিলো তা তিনি অক্ষরে অক্ষরে বলে ছেড়েছিলেন!!
(ভাবছি একটা ভ্রমণ কাহিনী লিখেই ফেলবো!)
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


