ও জনতা, জাগবা কবে?
তোমার এই ঘুম, ভাঙ্গবা কবে?
ভেঙ্গে যে যায় সব কিছু,
তুমি তবুও লোভের পিছু!
তোমার ঘরে আগুন দিয়ে, ভিন দেশে মহল উঠছে
তোমার নামেই জোর জুলুমে, রাজার প্রাসাদ হাসছে!
শান্তির ধর্ম অস্ত্র হয়, তোমার ঘর জ্বলছে
বক ধার্মিক ধর্ম বেচে, তোমারই দেশ পুড়ছে!
তোমার রক্ত ঘাম হয়ে যায়, তোমার নেই মুক্তি
রুখে দিলেই টের পেতে হায়, তুমিই আসল শক্তি!
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


