গতকাল দুইটি অনুষ্ঠানে গিয়েছি। পরেরটা ছিল বিকালে, ঢাবি সিনেট ভবনে। স্যোসাল গুড সামিট । আমাদের আলোচনায় নানান বিষয় ছিল। মডারেটর আমাকে ফ্লোর দেওয়ার সময় চাকরি খুঁজব না, চাকরি দেব -র কথা বলেন। ফলে, আমার শুরুর দিকের আলোচনা অনেকটা এন্টারপ্রেনিয়রশীপের দিকে হয়ে যায়।
কালকে অনেকেই বলেছেন যে বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার ব্যাপারটা মোটেই সহজ নয়। যদিও তাদের সঙ্গে একমত হোননি নাজিম ফারহান চৌধুরী। আমি তো কখনোই হইনা। কারণ, আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ না থাকলে লড়াই-এ নেমে লাভ কী?
আজকে একটা পরিসংখ্যান বের করলাম। আমাদের দেশে ১৮ হাজার গ্রামীণ হাট-বাজার আছে। সেগুলোতে গড়ে প্রতিবছর তিনজন করে নতুন উদ্যোক্তার দেখা মিলে।
তার মানে হল, উদ্যোক্তা হওয়া কঠিন এই কথাটা হল "মধ্যবিত্ত" সমাজের জন্য সত্য। কারণ আমাদের চাকরি করার একটা হাতছানি আছে। এবং আমাদের অনেকেই চাকরি পরিবার থেকে এসেছি।
অবশ্য আমি বাংলাদেশের কোন রচনা বই খুঁজে পেলাম না যেখানে "আমার জীবনের লক্ষ্য" রচনার বিষয়বস্তু উদ্যোগ বা উদ্যোক্তা। বেশিরভাগ হল ডাক্তার, কয়েকটিতে প্রকৌশলী, সামরিক বাহিনীও দেখেছি। তার মানে চাকরি!!!
ছোটবেলায় কোন একটাতে পড়েছিলাম মজার কথা সেখানে লেখক বিভিন্ন শ্রেণী পেশার লোকদের দেখে প্রত্যেকের মতো হতে চেয়েছে!
যাই হোক, আমাদের মধ্যবিত্ত সেন্টিমেন্টের আর একটি বড় জায়গা হল "দেশ"। আমরা সবাই বলি আমি দেশের জন্য কাজ করবো, দেশকে জাগায়া তুলবো। কেও আমরা নিজের জন্য কিছু করবো না।
সক্রেটিসের কাছে জানতে চাওয়া হয়েছিল দেশপ্রেমিকের কাজ কী। তিনি বলেছিলেন - নিজের কাজ, সর্বোত্তমভাবে করা।
মানে আমরা সবাই যদি নিজের কাজটাই ঠিকমতো করি তাহলে সেগুলো জোড়া দিলে দেশটা হয়ে যাবে।
আবদুল্লাহ আবু সায়ীদ স্যার একটা গল্প বলেন।
এক বাবা তার ছেলেকে বকা দিচ্ছেন যে, কেন সে তার মানচিত্রটা ছিড়ে ফেলেছে।
ছেলে তখন সেটি জোড়া দিয়ে নিয়ে আসলো।
বাবা বললো তুমি কেমনে এটা জোড়া দিলে, তুমি তো ভূগোল জান না?
ছেলে বলল- আমি মানচিত্র জোড়া দেয়নি। এই মানচিত্রের পেছনে একজন মানুষের ছবি ছিল। আমি সেটা জোড়া দিয়েছি। তাতেই মানচিত্রটা জোড়া লেগে গেছে।
এই কথাটাই বলেছি, ঢাবির সম্মেলনেও আর দুপুরে একরামুন্নেসা উচ্চ বিদ্যালয়ে। সেখানে হচ্ছিল ফার্ম ফ্রেস- বন্ধুসভা বিতর্ক উৎসব। বলেছি বোকারা মেনে নেয়, বুদ্ধিমতীরা বিতর্ক করে কিন্তু প্রতিভাবানরা বিতর্কে থেমে যায় না। তারা সেখান থেকে ভালটুকু নিযে এগিয়ে যায়।
শিক্ষা জীবনে আমার সর্বোত্তম কাজ কী?
শিক্ষা অর্জন করা। জিপিএ ৫ পাওয়া নয়, কেবল।
কালকে চূড়ান্ত বিতর্কের বিষয়ও কিন্তু তাই ছিল। এবং বিজয়ী দলের যুক্তিও ছিল তাই যে কেবল জিপিএ ৫ পাওয়াটা মুখ্য নয় শিক্ষার। হওয়া উচিৎ নয়। শেষ বিচারে মানুষ হতে পারাটাই আসল। তবে, তাতে জিপিএ ৫ পাওয়াটা কিন্তু অন্তরায় নয়। মানুষ হওয়ার পাশাপাশি জিপিএ ৫ পেলে কোন অসুবিধা নাই! তাতে এমন কোন অশুদ্ধি হচ্ছে না।
আজ এই নিয়ে আলাপের সময় মশিউল ভাই জানালেন প্লেটো তার আদর্শ রাষ্ট্রে জাস্টিস বলতে কী বোঝান?
যার যে কাজ সে সটাই করবে। এটাই হল জাস্টিস।
এইসব বাতচিতের মধ্যে এক সময় এসে পড়ে প্রযুক্তির কথা। ইনএনডিপির মোর্শেদ ভাই তার অভিজ্ঞতা থেকে বললেন - সিডরের সময় এক কৃষকের প্রায় সবই গিয়েছে। কিন্তু মুঠোর মধ্যে মোবাইল ফোন কিন্তু তিনি ছাড়েননি। কারণ - জানেন যে প্রোডাক্টিভিটি হচ্ছে আসলে কানেকটিভিটিরই সমার্থক। নো কানেকশন, নো প্রোডাকশন।
এখন এই যে, প্রযুক্তি ঘরে ঘরে, সেটি কী তৈরি করছে না নতুন সব সম্ভাবনা।
মনে আছে ৫ কোটি লোকের কাছে রেডিওর যেতে কত বছর লেগেছিল? টেলিভিশনের?
আর কতটা সময় লেগেছে এংরি বার্ডের?
রেডিওর লেগেছে ৩৮ বছর, এংরি বার্ডের ৩৫ দিন!!!
কাজে প্রযুক্তি যা কী না আমাদের সময়কে বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত তার সঙ্গে আমাদের মিতস্ক্রিয়াই বা কেমন হবে?
ভাবতে হবে তো। না ভাবলে কি হবে?
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




