somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উদ্যোক্তা হাট থেকে উদ্যোক্তা ক্যাম্প

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উদ্যোক্তা হাট
উদ্যোক্তা হাটের ছবি

উদ্যোক্তা হাটের কিছু খবর আগে বলেছি। গতকাল ৯ অক্টোবর ছিল এর মূল্যায়ন সভা। সভাতে অনেকেই ভাল-মন্দ আইডেন্টিফাই করেছেন। সেগুলো নিয়ে আগামী দিনে অারো কাজ করার সুযোগ হবে। সবাই নিশ্চয়ই নিজনিজ চেষ্টা অব্যাহত রাখবে।
মূল্যায়ন সভা শেষে কয়েকটা নতুন ইনিশিয়েটিভের সিদ্ধান্ত হয়েছে। এগুলোর কিছু কিছু সামনে হবে, কিছু কিছু হবে না। স্বেচ্ছাসেবীরা সবসময় নতুন আর উত্তেজনাকর সিদ্ধান্ত নিতে পছন্দ করে। তবে, বাস্তবায়ন বরাবরই কঠিন। একত্রে থাকলে অবশ্য অনেক সহজে কাজটা হয়।
সে যাকগে দেখা যাক কী কী আলাপ হয়েছে সেখানে-
দেখলাম সব অংশগ্রহণকারীই সন্তুষ্ঠ। সবাই বলেছে তারা কেও বিক্রি হবে বলে ভাবেননি। কিন্তু হয়েছে। অনেকেই নতুন কাস্টোমার পেয়েছে। একজন পার্মানেন্ট কাস্টোমার পেয়েছে। হাটে তিনটি ব্যবসায়িক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এমনকী একটি স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেছেন তিনি নিজেও অনেক অণুপ্রাণিত বোধ করছেন। আলাপ আলোচনায় বেশ কিছু পরিকল্পনা উঠে এসেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা হল-

- একটি বড় আকারের হাট করা নভেম্বর মাসে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের সময়

- ঈদের পর থেকে উদ্যোক্তা ক্লিনিক চালু করা। শুরুতে সপ্তাহে একদিন বিডিওএসএন অফিসে এটা করা হবে। আগ্রহীরা তাদের বিভিন্ন সমস্যা সমাধান বা গাইডেন্সের জন্য এখানে পূর্ব-নির্ধারিত এপয়েন্টমেন্টের ভিত্তিতে পরামর্শ নেবেন। শুরুর দিকে মিনহাজ, সাজ্জাত কিংবা ভিডিভেঞ্চারের কেও পরামর্শ দেবেন। পরে আগ্রহী বেশি পাওয়া গেলে কয়েকজন পেশাদার পরামর্শককেও দাওয়াত দেওয়া হবে।

- উদ্যোক্তা ক্যাম্প – এটির পাইলট করা হবে ৩০-৪০ জন উদ্যোক্তাকে নিয়ে। ক্যাম্পে উদ্যোক্তারা দলগঠন, মার্কেটিং, বিক্রয়, একসেস টু ফাইন্যান্স ইত্যাদি বিষয় নিয়ে এক্সটেনসিভ ও রিগোরাস একটি ট্রেনিং-এর ভিতর দিয়ে যাবেন। থাকবে গ্রুপ ওয়ার্ক এবং সিনেমা দেখা। শুরু হবে কোন এক বৃহস্পতিবার সকালে। শেষ হবে শনিবার দুপুরের খাবার খেয়ে।

- ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ পালন করা হবে ঘটা করে।

- ঢাকার বাইরে কয়েকটি হাটের আয়োজন এবং উত্তরা-পুরান ঢাকায় দুইটি হাটের ব্যবস্থা করা

আরো কিছু আলাপ আলোচনা হয়েছে তবে সবগুলোই ভাল আলোচনা। গুরুত্বপূর্ণ হল একটি সফল আয়োজনের ফলে উদ্যোক্তারা এবং গ্রুপের সংগঠকরা সবাই অনুপ্রাণিত এবং চার্জড। এটিই তাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবে।

সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।

[ইদানীং আমার লেখার জায়গা হয়ে গেছে অনেকগুলো। কোন একটা লেখা প্রায় কয়েক জায়গায় কপি-পেস্ট করতে হয়। সময় থাকলে সেটা করতে খারাপ লাগে না। কিন্তু সবসময় সেটা পারা যায় না। কিছুদিন ধরে আমি আমার নিজের সাইটটা চালু করার চেষ্টা করে যাচ্ছি। আমার ছেলে রুবাই আমাকে ঐ সাইটটি বানিয়ে দিয়েছে। ওর কারণে আমি সেখানেই লিখি আজকাল বেশি। উদ্যোক্তা হাট নিয়ে বিস্তারিত একটা ব্লগ সেখানে প্রকাশ করেছি] । তবে, এখানে আমি আমার আগ্রহ হারাইনি। কারণ আমার ব্লগিং-এর শুরু এখানেই।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×