একজন মুক্তিযোদ্ধার গল্প:
চাচা মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিলো ?
- তখন বয়স কত হইছিলো তা ঠিক জানিনা তয় ওই সময় বাপের লগে ব্যবসার খ্যাপে গেছি এইডা মনে আছে ! আট-দশ বছর তো হইবেই তখন !
চাচা ওই সময় এতটুকু বয়সে কি ব্যবসা করতেন ?
- আরে আমি তো হেগো লগে যাইতাম তামাক বানাইয়া আগায়া দেওনের লাইগা ! আর আমারে নৌকায় পাহারা রাইখা হেরা (বাপ্-চাচা) গঞ্জের পাড়ে উঠতো ব্যাচা-কেনার লাইগা !
চাচা এখন মুক্তিযোদ্ধা ভাতা যা পান তা দিয়া কি সংসার ঠিকঠাক মত চলে ?
-ওই চলে কোনোমতে !
কন কি চাচা ! দশ-বারো হাজার টাকায়ও মাস চলে না ? আহারে........সরকার আপনাদের দিকে আসলে ঐভাবে খেয়াল নিচ্ছে না মনে হয়, তাই না ?
- কেমনে চলবে ? বাজারে মাল-জিনিসের যা দাম !
তা চাচা এখন আপনার বয়স কত হইবে আনুমানিক ?
- সত্তর-বাহাত্তরের তো হবেই !
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



