somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি গণতন্ত্রের সংজ্ঞাটা আগে বলুক.........

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণতন্ত্র ! 'গণ' হচ্ছে জনগণ আর 'তন্ত্র' মানে শাসন অর্থাৎ জনগনের শাসন বা শাসন ব্যবস্থা !
আধুনিক গণতন্ত্রের জনক অর্থাৎ যিনি এই মন্ত্রের প্রবক্তা তিনি জন আব্রাহাম লিংকন; ছোটবেলায় যিনি খেয়া নৌকার মাঝি ছিলেন ! অতি দরিদ্র পরিবারের সন্তান হয়েও অদম্য চেতনা শক্তি ও সাহস বলে একদিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন ! অতঃপর আব্রাহাম নামেরই এক আততায়ীর গুলিতে একদিন পৃথিবী থেকে বিদায় নেন ! স্বল্প পরিসরের জীবনে পৃথিবীতে তথা রাজনীতি ও শাসন ব্যবস্থায় রেখে যান মহা মন্ত্রবাণী (Democracy is the Government of the people by the people and for the people...) সেই থেকেই........
যদিও তখন থেকেই এ নিয়ে এর পক্ষে বিপক্ষে বিশ্বজুড়ে যুক্তি-তর্ক, আলোচনা-সমালোচনা ছিল ! কোনো কোনো দেশের জনগণ এটাকে পরম বাণী হিসেবে গ্রহণ করে, কোনো দেশ প্রত্যাখ্যান করে শুরু থেকেই আবার অনেক দেশ এ পদ্ধতি গ্রহণ করেও প্রত্যাখ্যান করে এমন উদাহরণও অনেক আছে ! বিশেষ করে ল্যাটিন আমেরিকাতেই সবগুলো উদাহরণ খুঁজে পাওয়া যায় !
বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রে যে গণতন্ত্রের ব্যবহার সেটাও তো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আপগ্রেড ভার্সন !
অধিকাংশ ইতিহাসবিদদের পর্যালোচনায় খুঁজে পাওয়া যায় তখনকার বিশ্বজুড়ে সমাজতন্ত্রের প্রভাব বলয় ভাঙ্গতে তথা বিশ্বের এক তৃতীয়াংশ রাশিয়ান প্রভাবকে দমাতেই মার্কিনিরা এই কৌশল অবলম্বন করে ! বিশ্বজুড়ে মার্কিনদের এই পুঁজিবাদী গণতন্ত্রের ধোঁয়া হু হু করে ছড়িয়ে পড়লে অর্থনৈতিক দুর্বল দরিদ্র দেশগুলো মার্কিনিদের ভক্ত অতঃপর তাঁদের দয়া দাক্ষিণ্যের স্বীকারে পরিণত হওয়াতেই নাকি আজকের সকলের মুরব্বি মার্কিন যুক্তরাষ্ট্র !
আমাদের দেশেও একটা সময় গণতন্ত্র তথা আমেরিকা ছিলো ! আমরাও দেখেছি এর সুফল-কুফল ! সুফল হিসেবে 'ছেঁড়া গেঞ্জি আর ভাঙ্গা সুটকেস' থেকে আলাদ্বীনের আশ্চর্য্য প্রদীপ জ্বলতে দেখেছি ! আর কুফল হিসেবে মার্কিন দাদাগিরীকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিশ্বব্যাংকের সাথে চ্যালেঞ্জ নিতে দেখেছি !
পৃথিবীতে এখন কয়েক প্রকার গণতন্ত্র বিদ্যমান যেমন আমেরিকান, ইন্ডিয়ান এবং বর্তমান বাংলাদেশীয় ! জানিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর বিশদলীয় ঐক্যজট কোন গণতন্ত্রের কথা বলে চিল্লাচ্ছেন ! আগে তাঁরা এটা পরিষ্কার করে বলুক ! তবে বিএনপি যদি বর্তমান বাংলাদেশীয় গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে ধৈর্য্য ধরে বসুক এতে তাদেরই লাভ কেননা বাংলাদেশ যেভাবে যোগাযোগ উন্নয়নে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে তাঁদের ভোট চাওয়া বা সমর্থকদের সাথে দ্রুত যোগাযোগের ক্ষেত্রে এই উন্নয়ন মহা উপকারে আসবে বলে বিশ্বাস করি !
আর যদি আমেরিকান গণতন্ত্রে বিশ্বাস করে তাহলেও অপেক্ষা করতে হবে কেননা, বাংলাদেশ আপাঃতত জঙ্গিঘাঁটি মুক্ত দেশ; এখানে নতুন কোনো জঙ্গি আছ্রয়ণ প্রকল্প গড়তে অন্তত এশিয়ান দাদারা দিবে না পাশাপাশি আমেরিকান ঘাঁটি বাংলাদেশে হউক এটা পাকিস্তান ছাড়া অন্য কোনো এশিয়ানরা চাচ্ছে না ! অতএব বিএনপি গণতন্ত্রের সংজ্ঞাটা আগে বলুক
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×