ইসরায়েলের প্রতি অন্যায় হয়েছে: ট্রাম্প !
ফিলিস্তিনি প্রশ্নে ওবামা সরকারের সাথে ইসরাইলের নেতানিহানা সরকারের সাথে সম্পর্কটা শীতল ছিল অনেকদিন থেকে ! আবার জাতিসংঘও পশ্চিমতীর গাজা এলাকায় ইসরাইলের বসতি স্থাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রাখে ! এ নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সহ শান্তি আলোচনা প্রক্রিয়াধীন ছিল ! কিন্তু-ট্রাম্প ক্ষমতায় বসবেন 20 জানুয়ারি ! অবশ্য এর মধ্যেই ক্ষমতায় বসে কি কি করবেন এ নিয়ে বেশিরভাগ পরিকল্পনাই চূড়ান্ত করে ফেলেছেন ! সেই পরিকল্পনার একটি হলো ইসরাইল প্রসঙ্গ মানে ইসরাইলের সকল কর্মকেই সমর্থন করবেন অথবা হালাল বলে ঘোষণা করবেন ট্রাম্প; যা ইতিমধ্যে বিশ্ববাসী শুনে ফেলেছে !
এবার ফিলিস্তিনির কপালে যে কি লেখা আছে একমাত্র আল্লা মাবুদ ভালো জানেন !
তবে মুসলিম বিশ্ব তথা এশিয়া অঞ্চলের নেতারা ট্রাম্পের এই বক্তব্য শুনে যে খুব একটা অবাক হবেন বা হয়েছেন তা মনে হয় না ! কেননা ট্রাপের পররাষ্ট্র নীতি যে কেমন হবে এটা নির্বাচনের পূর্বেই এশিয়াবাসী এবং মুসলিম বিশ্ব ট্রাম্পের মাধ্যমেই জেনে গেছেন ! এরপরেও ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছেন, এক্ষেত্রে পরোক্ষভাবে রাশিয়ার একটা গুরুত্বপূর্ণ অবদানও ছিলো !
এখন নাটকের ক্লাইমেক্স দেখার পালা অর্থাৎ সিরিয়া ইস্যুতে ইরান রাশিয়া এবং আসাদ সরকার একজোট, এখন ইসরাইল ইস্যুতে রাশিয়া কি ট্রাম্পের সাথে জোট করে ইরানকে দূরে সরিয়ে দেবে ? নাকি আমেরিকাকে সমর্থন করে তৃতীয় বিশ্বযুদ্ধের স্বাদ নেবে বিশ্ব ? নাকি আমেরিকাকে চরম শিক্ষা দিতে ইরান বা অন্য কাউকে দিয়ে খেলাটা খেলবেন ??
ঘটনা যা-ই ঘটুক শেখ হাসিনার সরকার ফিলিস্তিনির পাশে থাকবে সেটাও অনেক আগেই পরিষ্কার করে বলে দিয়েছে !
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



