ডিয়ার পাবলিকস-
প্রতিবছর সিলেবাস চেঞ্জ করে পাঠ্যপুস্তক বানাইতে গেলে ভুল হইতেই পারে; এই জন্য এতো আলোচনা-সমালোচনার কি দরকার ?
শিক্ষার্থীরা এইসব ভুল সঠিক করে পড়ে এবং শিখে নিলেই তো হয় ! ইহাতে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিবে নিশ্চিত থাকেন ! তাছাড়া সরকারের টাকায় বানানো ভুল সরকারের বেতনভোগী শিক্ষকরাই ইচ্ছে হলে শুধরে দিবেন, এই জন্য পাবলিকসের এতো হা হুতাশের কি দরকার বুঝিনা ?
তাছাড়া এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক নায়ায়ণ চন্দ্র স্যার তো বলে দিয়েছেন'ই যে আগামী বছর এসব ভুল হইতে পুস্তকগুলি আরোগ্য লাভ করিবে !
পরিশেষে, 'টাকা ছাড়া কি চাকরি হয় দাদা' ?
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



