somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতের কৌশলের কাছে এটা কি শেখ হাসিনার পরাজয় নাকি ফতোয়াবাজদের শক্তির পূর্ণ বার্তা নিয়ে এলো বাংলাদেশ ?

১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'আবার আসিবো ফিরে' জীবনানন্দ দাসের কবিতার এই অভিব্যক্তি যদি পুনর্জন্মবাদের উচ্চারণ অভিলাষ ঘটে থাকে; জাতীয় শিক্ষা পাঠ্যক্রমে তাহলে জীবনানন্দ দাসের স্থানে কোন মাওলানার স্থান হবে বুঝে আসছে না !
পৃথিবীতে কায়েমী স্বার্থবাদী মহলের কায়েমী স্বার্থ হাসিলের তাগিতে কায়েমী তথা সাম্প্রদায়িক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও শুনেছি 'শিক্ষা' নাকি অসাম্প্রদায়িক শব্দ !
শিক্ষার বহু রকম প্রকার রয়েছে ! কেউ জীবন জানার জন্য কেউ জীবন বাস্তবতার জন্য শিক্ষা অর্জন করে থাকি ক্ষুদ্র জীবনের প্রতিটা ক্ষণ থেকে ! যেহুতু জীবন একটা পরিণতি এবং প্রতিটা মুহূর্তেই সেই পরিণীতির হাত ধরে হেটে চলেছি !
জীবনানন্দ দাস ব্যক্তি জীবনে কতটা ধার্মিক ছিলেন জানিনা তবে কবি-সাহিত্যিকেরা যে অসাম্প্রদায়িক বা ব্যক্তি জীবনে দেশ-কাল, জাতি-ধর্মের উর্দ্ধে থাকেন এটা নিশ্চিত ! এ জন্যই পাঠকের অন্তরে কালজয়ী লেখক কবি সাহিত্যিকদের নিদৃষ্ট কোনো দেশ, জাতি থাকেনা !
যা হোক বলতে চাচ্ছিলাম পুনর্জন্মবাদ নিয়ে ! হিন্দু সনাতন ধর্মে পুনর্জন্মে বিশ্বাসী আর মুসলিমদের একটা অংশ 'কাঠমোল্লা সম্প্রদায় পুনর্জন্মবাদে বিশ্বাসী না ! হিন্দু মুসলিম জাতিগত বৈরিতার মূল কারণগুলোর এটাও একটা কারণ !
অনেকেই 'কাঠমোল্লাদের মতবাদ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেন না অর্থাৎ দ্বিধান্বিত ! সঠিক সিদ্ধান্তহীনতায় ভোগার যথেষ্ট কারণও আছে ! এ জন্যই কাঠমোল্লাদের নিয়ে মাওলানা রুমী বলে গেছেন- "ধর্মের মজ্জাটুকু খেয়ে খোঁসা ফেলে দিলাম যা নিয়ে কাঠমোল্লারা কাড়াকাড়ি করতেছে" !
হেফাজতে ইসলাম সংগঠনের 'তেরো দফা' নিয়ে আন্দোলনের মধ্যে জাতীয় পাঠ্যনীতি নিয়ে একটা দফা দেখছিলাম ! এ নিয়ে বর্তমান সরকারের সাথে গত কয়েক বছর অনেক আলোচনা, চুক্তি, যুদ্ধ সবই হয়েছে ! অবশেষে এই বছরে এসে তার ফলাফল যা দেখতে পেলাম, এখন বাকিটুকু দেখার অপেক্ষায় রইলাম ! মনে হলো আওয়ামীলীগ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেফাজতের কাছে আত্মসমর্পণ করেছেন ! প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত আট বছরে দেশকে যে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছিলেন, শুধু একটা শিক্ষা খাতের জন্য ঠিক ততটাই নিচে নেমে গেলেন ! এক সাম্প্রদায়িক গোষ্ঠী হেফাজতের কৌশলের কাছে এটা কি শেখ হাসিনার পরাজয় নাকি ফতোয়াবাজদের শক্তির পূর্ণ বার্তা নিয়ে এলো বাংলাদেশ এটাই এখন দেখার বিষয় !
মূল কথা 'আবার আসিব ফিরে' কবিতায় পুনর্জন্মের কথা বলা হয়েছে এমন চিন্তার ভিত্তিতে জাতীয় শিক্ষা পাঠ্যক্রম থেকে জীবনানন্দ দাসকে বাদ দেওয়ার যে নতুন চক্রান্ত চলতেছে; চক্রান্তকারীরা হয়তো এখানেও জয়ী হবেন ! কিন্তু মুসলমানদের মহা পবিত্র গ্রন্থ আল-কোরআন এর বাণী কি মুছে ফেলতে পারবে এই কায়েমী স্বার্থবাদী মহল ?? পবিত্র কোরআনেই তো আল্লাহ্পাক পুনর্জন্মবাদকে ব্যক্ত করেছেন বিভিন্ন আঙ্গিকে ! সেখানে জীবনানন্দন দাস শঙ্খচিল বলাকা হতে চেয়ে কি অন্যায়টা করেছিলেন এটাই তো বুঝে আসছে না ! আমি তো প্রার্থনা করবো আল্লাহ যেন কবির এই চিরন্তন ইচ্ছা-বাসনার আকুতিটুকু শোনেন !
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৩
১৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×