যুগান্তর কয়, আরাফাত সানি বিয়া করছে।
কালেরকন্ঠ কয়, সব মিছা কথা।
আমার মনে হয় একটা বরপক্ষ, আরেকটা কনেপক্ষ
সুশীল সমাজের একধারে কয় সানি বিয়ে করলেও করতে পারে; আরেক পাশ থেকে কাউন্টার দিতেছে 'না' 'না' রব তুলে
এ নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো আপাততঃ মুখে কুলুপ এঁটেছেন ! মানে তদন্ত কমিটির মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য গভীর পর্যবেক্ষণে রেখেছেন কারণ নিরপেক্ষ বাণীর প্রথম আলো যদি 'সব ষড়যন্ত্র' বলে সম্পাদকীয় বার্তা দেয় তাহলে এরা যাবে কই ? তখন তো বাধ্য হয়ে প্রেস কনফারেন্স বেয়ারা সাংবাদিকদের মাইক্রোফোনে বলতে হবে 'সরকারকে চাপে রাখতে এসব বিরোধী দলের করসাজি' (সরকার পক্ষের লোকদের) পক্ষান্তরে, বিরোধী দল তখন কইবে 'দ্যাশে গণতন্ত্র নাই' 'আইনের শাসন নাই' তাই এরকম ঘটনা ঘটছে ইত্যাদি ইত্যাদি !
আগের সেই দিন থাকলে তো কোনো কোনো দল অর্ধদিবস হরতালের সাথে মানব বন্ধন কর্মসূচিও দিয়ে বসতো
যে কারণে এতো প্যাঁচাল: আসল কথা হইলো- এইসব বস্তা পঁচা গন্ধ মাখা ঘটনার প্যাঁচাল শুনতে আর ভাল্লাগেনা !
কারণ এইবার নিউজিল্যান্ড সফরে দুই টেস্টে জাদুরা গুনে গুনে সতেরো খান ক্যাচ মিস কইরা আইছে ! জন্টি রোডসের ঠিকানাটা কি কারো জানা আছে, থাকলে বিসিবিকে একটু ধার দিয়েন
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



