somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন আছেন আপনারা বা কেমন আছি আমরা।

১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন পর ব্লগ লিখতে বসলাম। লেখার প্রতি অনিহা হোক আর ব্যস্ততা হোক যে কোন কারনে ব্লগ লেখা হয় না এক বছররের ও বেশি সময়। আমাকে অনেকেই জিজ্ঞেস করে কেমন আছি, বলতে পারি না আসলে কেমন আছি অকপটে বলে ফেলাই আগের মতো আছি। আসলে ভাল আছি না মন্দ আছি সেটা হিসাব করি না। হিসা্ব করে যদি দেখি ভালো নেই তখন মন খারাপ হবে।আসলে ভাল থাকাটা খুবই কঠিন কাজ। ভাল কাজ ও সব সময় সবার কাছে গ্রহনযোগ্য নয়।আমি একটা অফিসে চাকুরী করি। এটা একটা সরকারী মালিকানধীন পাবলিক লিমিটেড কোম্পানী। এ ধরনের আর্থিক কোম্পানীতে কোন কর্মকর্তাকে ওএসডি করা হয় না। তারপরও আমি অলিখিতভাবে ওএসডি হয়ে আছি।কারন গত তিন দিন ধরে কর্তৃপক্ষ আমাকে কোন কাজ দেন নি। যদিও কাজ না করার দায়ে আমাকে অভিযুক্ত করতে যে কোন সময়। খুলেই বলি ঘটনা। আমি ঈদের পর এক সপ্তাহ ছুটি ভোগ করে রবি বার অফিসে যোগদান করি । আমার নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষের সাথে সালাম ও কুশল বিনিময় করে অফিসে বসে থাকি কিন্তু আমাকে কোন কাজের কথা বলে না । উল্লেখ্য আমার উপর পূর্বনির্ধারিত কোন কাজ ও ছিল না।ইতিমধ্যে আমি জানতে পেরেছি আমি ছুটিতে থাকাকালীন আমার ঊর্ধতন কর্তৃপক্ষ বরাবর একটা গোপন চিঠি প্রেরণ করে যেখানে অভিযোগ করা হয় আমি কর্তব্যে অবহেলা ও কর্মে অমনোযোগী। অথচ আমার উপর অর্পিত সকল দায়িত্ব সঠিক ও সফল ভাবে পরিপালিত হয়েছে। এই চিঠি দ্বরা কর্তৃপক্ষ তাদের অসারতা প্রকাশ করেছে। কারন আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে প্রথমে মৌখিকভাবে সতর্ক করা উচিত ছিল যদি সতর্ক না হতাম তাহলে লিখিতভাবে সতর্ক করতে পারত। তারপরও সতর্ক না হলে লিখিতভাবে কারন দর্শানো নোটিশ দিতে পারত আমরা বিভাগীয় কর্তৃপক্ষ।এই দায়িত্বগুলো সঠিক ভাবে পালন না করে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ করে আমাকে এবং ঊর্ধতন কর্তৃপক্ষ উভয়কে বিব্রত করে। আসলে এই যুগে ভাল পরামর্শ, ভাল কাজ সকলে গ্রহন করতে পারে না। আমি সঠিক সময় অফিসে আসি, সঠিক সময়ে অফিস ত্যাগ করি, আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছি এটাই আমার অপরাধ। কারন নকল ঘি খাইতে খাইতে আমাদের পেটে সয়ে গেছে এখন আসল ঘি খাইলেই আমাদের পেটে অসুখ হয়।আমার অফিসের কিছু সমস্যা উল্লেখ করি যাতে আপনারা এই ধরনের সমস্যা আগলে না রেখে সমাধানের উদ্যোগ নেন। আমার প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে পরিপালন, যুগের চাহিদা মিটানো, আইএমএফ, বিশ্বব্যাংক এর শর্তপূরণ, কেন্দ্রীয় ব্যাংকের চাপাচাপিতে ঊর্ধতন কর্তৃপক্ষের পকেটভারী করার কৌশল হিসেবে ভারত থেকে একটি নিম্নমানের সফটওয়ার ক্রয় করেন উচ্চ মূল্যে। সেই সফটওয়ারকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কোম্পানী ও সফটওয়ার বিক্রেতা কোম্পানী একটি যৌথ কোম্পানী গঠন করে । উক্ত যৌথ কোম্পানীর লোকবলকে উচ্চ বেতন দেওয়া হলেও সফটওয়ার সাপোর্টে তা দক্ষ নয়।আবার আমাদের নিয়ন্ত্রন কারী কর্তৃপক্ষ বোঝে না কিছু। কাজের সমন্বয়ের অভাব। যত লোকবল আছে তাদের কর্মপরিবেশ নেই। আবার অনেক লোকবল সঠিক কাজে নিয়োজিত নেই। আবার সঠিকভাবে তদারকের অভাবে অনেকেই ফাকিঁ দেওয়ার সুযোগ পায় যার জন্য তার দায়ি নয়। আবার সবাইকে কাজের নামে চাপ দিতে থাকে। এ যেন স্ক্রুকে প্যাচ দিয়ে না ঢুকিয়ে হাতুরি দিয়ে জোড় করে ঢকানে। এতে করে স্ক্রু টা ও নষ্ট হয় এবং জায়গা টা ও নষ্ঠ হয়। এ ব্যাপারে সঠিক কিছু মতামত দেয়ার কারনেই আমি অভিযুক্ত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×