somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি একা, বড় একা, আমার আপন কেই নেই

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একা, বড় একা, আমার আপন কেই নেই
আশা নেই, আলো নেই শুধু যে আঘাত সবেতেই
ও বিধাতা কি যে চাও , কেন এ ব্যাথা দিয়ে যাও
জানি না কি অপরাধে দিলে তুমি অপরুপ সাজা এই
জীবনের যত ছিলো গান, অকালে তা হলো অবসান
রেস টুকু তা ও তে গেল ভাঙ্গা এ হ্রদয়ের ছোয়াতেই


আমার সারা জীবনে যা সবচেয়ে বেশি চেয়েছি কিন্তু পাইনি তা হচ্ছে ভাল বন্ধু ।আমার বেস্ট ফ্রেন্ডের তালিকা এখনও শুন্য । আপনার ভাবতে পারেন মানুষ হিসেবে আমি ভাল নই। সেটা আপনাদের চিন্তার স্বাধীনতা। ভাল বন্ধুর সংগা একেক জনের নিকট একেক রকম । আমি যে রকম বন্ধু খুজি তা পাইনি। যদিও আমার পরিচিত লোকের সংখ্যা বেশি। তথাপিও আমার বন্ধুর সংখ্যা কম। একটা প্রবাদ আছে সত্য কথায় বন্ধু বেজাড়।তবে যে সত্য কথায় কষ্ট পায় সে তো আমার বন্ধু হতে পারে না।অনেকেই আছেন যাদের সাথে যোগাযোগ করলে তারা আমাকে বন্ধু বা দোস্ত বলে সম্বোধন করে। তাদেরকেও আমি বন্ধু মনে করি না কারন তারা কখনও বন্ধু সুলভ আচরণ করেনা,যোগাযোগ রক্ষা করে না, খোজখবর রাখেনা শুধু মুখে বন্ধু বা দোস্ত শব্দটা ব্যবহার করে।আরো কিছু বন্ধু আছে তারা শুধু তাদের প্রয়োজনের সময় যোগাযোগ করে। প্রয়োজন শেষ হয়ে গেলে তাদের আর কোন খবর পাওয়া যায় না।আর কিছু বন্ধু আছে যাদের বলা যায় সু সময়ের বন্ধু। এদেরকে আমার দুঃসময়ে কখনও পাওয়া যাবে না। অথচ দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
বন্ধুর সংগাটা একটু পরিস্কার করা দরকার। বন্ধু বা দোস্ত করা। যাদের সাথে বন্ধুত্বর্পূণ সর্ম্পক আছে তারাই বন্ধু । বন্ধুত্বর্পূণ সর্ম্পক হচ্ছে রক্তের সর্ম্পকের বাইরে এমন এক সর্ম্পক এবং আত্মীয়ের বাহিরে এমন এক অনাত্মীয় যার সাথে রয়েছে সবচেয়ে শক্তিশালী আত্মার বন্ধন এবং যার মধ্যে রয়েছে সকল সর্ম্পকের সমন্বিত রূপ।বাবা, মা, ভাই,বোন এমন কি বউ এর সাথে যে কথা/দুঃখ ভাগ করা যায় না তা একমাত্র বন্ধুর সাথে ভাগ করা যায়।প্রকৃত বন্ধু সে যাকে বিশ্বাস করা যায়, যার উপর ভরসা করা যায়, যার সাথে মনের কথা খুলে বলা যায়, যার সাথে নিজের দুঃখ ভাগ করে নেওয়া যায়,যাকে বিপদে পাশে পাওয়া যায় । ইমাম গাজ্জালী বন্ধু নির্বাচনের সময় পাঁচটি বৈশিষ্ট্য এর উপর গুরুত্ব দিয়েছেন।…………………………
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×