somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূঃখবোধ কি বা মানুষ কেন দূঃখ পায়

২৪ শে মে, ২০২১ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দূঃখ হচ্ছে একধরনের অনুভূতির প্রকাশ। আবার বলা যায় দূঃখ হচ্ছে মনের ভাব প্রকাশের একটি মাধ্যম। মানুষের চোখে-মুখে এক ধরনের অভিব্যক্তি প্রকাশের মাধ্যমে কারো দূঃখভাব ফুটে ওঠ। কারো সাথে রূঢ় আচরণ বা অশ্লীল/অশালীন বাক্যে কথা বললে বা নিজের স্বাভাবিক গতির বিরুদ্ধে মত দিলে মনের ভিতর এক ধরনের অনুভূতির জাগরণ হয় যা চোখে-মুখে ফুটে ওঠে অনেক সময় চোখ দিয়ে পানি বের হয় একেই দূঃখবোধ বলে। দূঃখ একটা আপেক্ষিক বিষয়। কেই অল্প দূঃখ পায় কেউ অধিক দূঃখ পায়। আবার কেউ অনেক নেতিবাচক আচরনে দূঃখ পায় না আবার কেউ সামন্য কথায় অনেক দূঃখ পেয়ে যায়।অনেক সময় অল্প পরিমান দূঃখ পেয়ে অধিক পরিমান আবেগ প্রকাশ করে থাকে, কান্না-কাটি করে চোখের জল নাকের জল একাকার করে ফেলে। আবার বড় ধরনের দূঃখ পেয়ে একে বারে চুপ হয়ে যায়, বাকরুদ্ধ হয়ে যায়। একেই বলে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। দূঃখের আছে নানান প্রকারভেদ। আবার একই ঘটনায় একজন আনন্দ পেতে পারে অন্যজন দূঃখ পেতে পারে। যেমন এক দেশের গালি অন্য দেশের বুলি। দুঃখ মানিয়ে নেওয়ার বিষয়। এটা জীবনের অংশ মনে করে মানিয়ে নিলে আর দূঃখবোধ থাকে না। জীবন হচ্ছে সুখ দূঃখের সমষ্টি। সুখ দূঃখ জীবনে একটার পর আর একটার আগমন ঘটে এবং জীবনে সুখের পরিমান ও দূঃখের পরিমান সমান। কথায় আছে, “যত হাসি তত কান্দন, বলে গেছেন রাম চন্দন”। সময় পরিমাপের সময় দূঃখের সময় দীর্ঘ মনে হয় এবং সুখের সময় দ্রুত অতিবাহিত হয়। এটা আমাদের মনের সমস্যা। মানসিক অবস্থা পরিবর্তন করলে জীবনে আর দূঃখ বোধ থাকবে না। মুরগীর বাচ্চা পানি দেখলে ভয় পায় আর হাঁসের বাচ্চা পানি দেখলে খুশি হয়। হাঁস কখনো হিসাব করে না তার শরীরে কতটুকু পানি লেগেছে কারন সে সব সময় পানিতেই বসবাস করে। ডাঙ্গায় উঠে ডানা ঝাপটে পানি দূর করে ফেলে স্বাভাবিক হয়ে যায় তার পানিতে ভেজার দরূন কোন ক্ষোাভ বা দূঃখ থাকে না। আমরাও যা দূঃখের সাগরে বসবাস করি তারা দূঃখটা আমলে না নিয়ে জীবনের অংশ মনে করলেই আর দূঃখবোধ থাকবে না। হাস যদি ডাঙ্গার প্রাণী হয়ে পানিতে নেমে খুশি মনে সাতার কাটতে পারে তেমনি আমরা যারা সুখের রাজ্যের বাসিন্দা দাবী করি তারা কেন দূঃখের সাগরে আনন্দ সাতার দিতে পারি না । এটা আসলে মানিয়ে নেওয়ার বিষয়। একদিন দূঃখের দিন শেষ হবেই। দূঃখ শেষে সুখ আসবেই। রাত যত গভীর হয় ভোর তত সন্নিকটে। অবশেষে হেলাল হাফিজের একটা দূঃখের কবিতা শোনাই,


ফেরীঅলা
হেলাল হাফিজ---
কাব্য গ্রন্থঃ যে জলে আগুন জ্বলে
---------------------------
কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট !

লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,
আলোর মাঝে কালোর কষ্ট
‘মালটি-কালার’ কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।

ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট
দাড়ির কষ্ট
চোখের বুকের নখের কষ্ট,
একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।

প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট
অনাদর ও অবহেলার তুমুল কষ্ট,
ভুল রমণী ভালোবাসার
ভুল নেতাদের জনসভার
হাইড্রোজনে দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।

দিনের কষ্ট রাতের কষ্ট
পথের এবং পায়ের কষ্ট
অসাধারণ করুণ চারু কষ্ট ফেরীঅলার কষ্ট
কষ্ট নেবে কষ্ট ।

আর কে দেবে আমি ছাড়া
আসল শোভন কষ্ট,
কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন
আমার মত ক’জনের আর
সব হয়েছে নষ্ট,
আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট ।

সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২১ দুপুর ১২:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×