
আমার বন্ধু তোমার বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব রে ভাই
গুনে মানে সারা দুনিয়ায় যার তুলনা নাই
ফ্রিডেল কাস্ত্র হিমালয় দেখে নাই তোমায় দেখার পরে
তোমার কথা বিশ্ব নেতারা আজও স্মরণ করে
তুমি বাঙ্গালীর জাতির পিতা থাক মাথার পরে
অবুঝ বাঙ্গাল বোঝে নাই তোমায়, রাখতে পারেনি ধরে
ত্যাগ তিতিক্ষা ও দেশ প্রেমে তোমার তুলনা নাই
তুমি আমার সারা বাংলার,তুমি মুজিব ভাই
নিজের জীবন বাজি রেখে দেশটা স্বাধীন করে
দেশ বিরোধী কুলাঙ্গারদের ষড়যন্ত্রে গিয়েছো মোদের ছেড়ে
তোমার স্বপ্ন পূরণ করবো গড়বো সোনার বাংলা
দেশ থেকে তাড়িয়ে দিব সকল বুড়ো আংলা
স্বর্গ থেকে দেখ মুজিব তোমার ভুলি নাই
তুমি মোদের অনুপ্রেরণা তোমার বিকল্প নাই।
কথাঃ আমু
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২১ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


