somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন সবাই সরল পথে চলি, মিথ্যার আবরণ থেকে বের হয়ে সত্য কথা বলি

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই কারনে অকারনে প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা বলি। বুঝে না বুঝে মিথ্যা কথা গ্রহণ করি।অথচ মিথ্যা সাময়িক সুবিধা দিলেও পরিনামে খারাপ ফলাফল বয়ে আনে। সত্য সুন্দর ও চিরন্তন। আমরা আবার ঘুনে ধরা সমাজের চাপে ভুল কাজকে গ্রহন করি। প্রভাবশালী ব্যক্তির চাপে মিথ্যাকে সত্য বলে চাপিয়ে দেই। আবার আমরা যাদের কে গ্রহন যোগ্য ব্যক্তি মনে করি তারা তাদের সুবিধা মতো সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেয়।একই অপরাধের শাস্তি ব্যক্তি বিশেষ ভিন্ন হয়। এ বিষয়ে একটা গল্প বলিঃ
একবার একটা ছেলে এক ব্যক্তির গাছ থেকে নারিকেল চুরি করে খেয়েছে। তখন ঐ ব্যক্তি ছেলেটির পিতার নিকট গেল বিচার চাইতে । ছেলেটির পিতা এলাকার গন্যমান্য ও প্রভাবশালী। ভিকটিম ব্যক্তি গিয়ে বলল, হুজুর চুরি করে নারিকেল খেলে কি হয়? হুজুর জানালেন চুরি করে নারিকেল খেলে গুনাহ হয় এবং শাস্তিযোগ্য অপরাধ। তখন ঐ ব্যক্তি বলল, হুজুর আপনার ছেলে আমার গাছের নারিকেল চুরি করে খেয়েছে। তখন হুজুর বলেন, নারিকেল কি ঝুনা (পাকা) ছিল না ডাব (কাচা) ছিল? লোকটি জানায় চুরিকৃত নারিকেল ঝুনা ছিল।
তখন হুজুর বলেন,
নারিকেল খাইলে ঝুনা, হয়না তার গুনা
যদি খায় ডাব, হবে তার পাপ।
এভাবে আমরা অনেক ভুল ফতোয়া, ভুল তথ্য ও ভুল মানুষের দ্বারা প্রভাবিত হয়ে ভুল পথে চলি।
অনেক সময় আমরা সাইন বোর্ডকে গুরুত্ব দিয়ে ভিতরে প্রকৃত তথ্য না জেনে ভুল পথে অগ্রসর হই।

সমাজের প্রভাবশালী ব্যক্তি ভুল বললেও আমরা গ্রহন করি। একটা বাস্তব ঘটনার বিবরণ দেই।
বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র মন্ত্রী বর্তমান অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান এর সাথে ব্যাংকারদের নিয়ে গঠিত পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ দেখা করতে গিয়েছিলেন জাতীয় বাজেট বাস্তবায়নে ব্যাংকারদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে অতিথি করার বিষয়ে আলোচনা করার জন্য। আলোচনা শুরুতে তিনি বলেন, তোমরা ব্যাংকার না। যারা ব্যাংকের মালিক তারাই ব্যাংকার। এ কথা একশতভাগ ভুল হলেও প্রভাবশালী ব্যক্তি হওয়ার কারনে ব্যাংকারগণ তাঁর কথার প্রতিবাদ করতে পারলেন না। অথচ
সর্বজন স্বীকৃত অক্সফোর্ড ডিকশনারী তে ব্যাংকার বলতে ব্যাংকে কর্মরত কর্মকর্তা ও ব্যাংকের মালিক উভয়কেই নির্দেশ করে।

আসুন আমরা মিথ্যাবাদীদের প্রভাব মুক্ত হয়ে সাদাকে সাদাএবং কালোকে কালো বলি, সর্বদা সত্য কথা বলি।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৩
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×