somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পানি ফলের নানান গুন

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শীতকাল আসছে। সে কথা জানান দিচ্ছে পানিফল। কালীপুজোর আগে থেকেই পানিফল বাজারে আসতে শুরু করে। এই নিয়মের কোনো পরিবর্তন নেই। চিকিৎসকরা বলেন, যে কোনো মৌসুমী ফলই শরীরের জন্য উপকারী। ঠিক একই ভাবে উপকারী পানিফল নামের কাঁটা যুক্ত বিশ্রী দেখতে এই ছোটো ফলটিও। খাদ্য ও পুষ্টিগুণে এটি মহৌষধি।
জলাশয়ে চাষ হয় বলে একে পানিফল বলা হয়। পানিফলের আরেকটি নাম পানি শিঙাড়া। কারণ শিঙাড়ার মতো দেখতে। তা ছাড়াও এর নানা জায়গায় নানা নাম রয়েছে। ওয়াটার কালট্রপ, বাফেলো নাট, ডেভিল পড ইত্যাদি। আবার ইংরাজিতে একে ওয়াটার চেস্টনাটও বলা হয়। এরও একটি বৈজ্ঞানিক নাম – ট্রাপা নাটানস।
যাই হোক, এর নামের বাহার যেমন। কাজের বহরও তেমন। অর্থাৎ কি না, এর উপকারিতা। এটি স্বাদে পানসে ও দামে সস্তা। তা হলেও পানিফলের রয়েছে প্রচুর উপকারিতা। কাঁচা এবং সিদ্ধ, দুই ভাবেই খাওয়া যায়।
প্রথমেই জেনে নেওয়া যাক এর পুষ্টিগুণ সম্বন্ধে। পানিফলের প্রতি ১০০ গ্রাম খাদ্যযোগ্য অংশ অর্থাৎ খোলা ছাড়িয়ে মোট শাঁসের পরিমাণ ১০০ গ্রাম হলে তাতে পাওয়া যায় –
১) খাদ্যশক্তি রয়েছে ৬৫ কিলোক্যালোরি
২) এতে জলের পরিমাণ ৮৪.৯ গ্রাম
৩) খনিজ পদার্থ – ০.৯ গ্রাম
৪) খাদ্য আঁশ – ১.৬ গ্রাম
৫) আমিষ – ২.৫ গ্রাম
৬) শর্করা – ১১.৭ গ্রাম
৭) ক্যালসিয়াম – ১০ মিলিগ্রাম
৮) আয়রন – ০.৮ মিলিগ্রাম
৯) ভিটামিন বি১ – ০.১৮ মিলিগ্রাম
১০) ভিটামিন বি২ – ০.০৫ গ্রাম
১১) ভিটামিন সি – ১৫ মিলিগ্রাম
১২) এক একটি পানি ফলে চর্বির পরিমাণ – ০.৯ গ্রাম
১৩) এ ছাড়াও আছে পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন-ই। রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান।

এতে গেল পুষ্টিগুণ। এ বার দেখে নেব এর ওষধি গুণ বা খাদ্য গুণ বা উপকারিতা কী কী?
০১) প্রথম কথাই হল এত পুষ্টিগুণ থাকার দরুন শরীরের পুষ্টির অভাব দূর করে পানিফল।
০২) পানিফল পেটের রোগ নিরাময় করে।
০৩) ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে করতে সাহায্য করে।
০৪) দুর্বল শরীরকে বল দেয়।
০৫) হাত-পা ফোলা ঠিক করে।
০৬) এটি যকৃতের প্রদাহনাশক অর্থাৎ লিভারের ইনফ্লামেশন নিরাময় করে।
০৭) এটি যৌন শক্তিবর্ধক একটি ফল।
০৮) ঋতুর আধিক্যজনিত সমস্যা ঠিক করতে খুবই উপকারী।
০৯) এমনকী এতে রয়েছে ক্যানসার প্রতিরোধের গুণও।
১০) শরীর ঠাণ্ডা করতে পানিফলের জুড়ি নেই।
১১) শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে।
১২) বমিভাব, হজমের সমস্যা দূর করতে পানিফলের কোনো তুলনা হয় না।
১৩) অনিদ্রা দূর করতে কাজে দেয়।
১৪) ঠাণ্ডা লাগা, সর্দি থেকে স্বস্তি পেতে সাহায্য করে পানিফল।
১৫) ব্রঙ্কাইটিস, অ্যানিমিয়া কমাতে পারে।
১৬) পানিফলের শাঁস শুকিয়ে রুটি বানিয়ে খেলে অ্যালার্জি দূর হয়।
১৭) পিত্তজনিত রোগ নাশ করে।
১৮) রক্ত আমাশা বন্ধ করে।
১৯) প্রস্রাবের সমস্যা দূর করে।
২০) শরীরের সংক্রমণ দূর করে।
২১) অরুচি কমায়। খাবারে রুচি আনে।
২২) তল পেটের ব্যথা দূর করে।
২৩) বিছে বা বিষাক্ত কোনো পোকা কামড়ালে সেই জায়গায় পানিফল বেটে লাগালে দ্রুত ব্যথা কমে ও ক্ষত উপশম হয়।
২৪) শুধু তাই নয়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ও সতেজ এবং তারুণ্য ধরে রাখতেও পানিফল অনবদ্য।
২৫) পানিফলের ওষধি গুণে চুল ভালো থাকে।
২৬) শরীরের জলের ঘাটতি পূরণ করে।




সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×