সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা সমালোচনা শুনছি হেফাজতের ১৩ নিয়ে। আমি মনে করি, হেফাজতের উথাপিত ১৩ দফার প্রত্যেকটি দাবিই ইসলামের মৌলিক বিধানের সাথে সম্প্রক্ত।
আপনারা হয়তো সকলেই আমার সাথে একমত হবেন যে, ইসলাম নিছক একটি ধর্মই না ইসলাম একটি জীবনবিধানও। এবং এর বাস্তব প্রয়োগও আমরা রাসুল (সা) এর জীবনে মদীনায় ইসলামি শাষনব্যাবস্হা কায়েমের মাধ্যমে দেখত পাই। এমনকি রাসুল (সা) এর ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরাম , তাবেয়িন, তাবে-তাবেয়ীন এর যামানায়ও ইসলামি শাষনব্যাবস্হা জারী থাকে।
আমরা সবাই জানি সেই সময় ইসলামি শাষনের সুশীতল ছায়ায় সকল মুসলমান অমুসলমান তাদের জীবনের নিরাপত্তার যেই নিশ্চয়তা লাভ করেছিল বিশ্বের ইতিহাসে তা বিরল। এ সবই হয়েছিল মানুষের মাঝে তাকওয়া (খোদাভীরুতা) এবং ইসলামি আইন থাকার কারনে। একজন মুসলমানের জন্য যেমন পাচ ওয়াক্ত নামায,যাকাত, রোজা, হজ্ব ফরজ তেমনি ভাবে সুদ থেকে বেচে থাকও ফরজ। অর্থাৎ তার অর্থনৈতিক জীবনেও ইসলাম ফলো করতে হবে। তেমনিভাবে নিজের অধিনস্হদের কেও ইসলামি বিধান অনুযায়ি পরিচালীত করা তার দায়িত্বের মধ্যে পড়ে। পাশাপাশি আত্নীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু-বান্ধবদের মাঝেও সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার জন্য আমরা মহান আল্লাহর পক্ষ থেকে আদিস্ট। এসবই মুসলমান হিসেবে আমাদের কর্তব্য । আমরা যদি এগুলো পালন না করি তাহলে আমরা পাপী এবং হাশরের ময়দানে আল্লাহ কর্তক আমরা জিগ্গাসিত হব তিনি চাইলে আমাদের শাস্তি দিবেন অথবা মাফ করে দিবেন।
এই কুরআন শুধু মানুষের তেলওয়াতের জন্যে নাযিল হয় নাই । এটা মানুষের জন্য গাইডবুক। আপনি যদি একটা মোবাইল সেট তৈরী করেন তাহলে তার পরিচালনা পদ্ধতিও আপনিই ভাল জানবেন। সুতরাং আমরা যেহেতু স্বীকার করি আমাদের স্রষ্টা আল্লাহ তাহলে তার দেওয়া জীবন বিধানও আমাদের জন্য কল্যানকর এই বিশ্বাস রাখাই ইমানের দাবী। মনে রাখবেন ইসলামের কোন একটি বিধান আমরা লংঘন করতে পারি কিন্তু তা অস্বীকার করা প্রকারন্তরে আল্লাহর অধিনস্ততাকেই অস্বীকার করা।
আজকের দিনে হেফাজত উথাপিত ১৩ দফা হয়তো আমরা বিভিন্ন পরিপেক্ষিতে বাস্তবায়ন করতে পারব না এটা এক জিনিষ, আর এই দাবীগুলো মধ্যযুগীয় বা এটা বাস্তবায়ন করলে আমরা মধ্যযুগে চলে যাব দুটোর মাঝে অবশ্যই বিস্তর ফারাক আছে। দ্বিতীয়টার মাধ্যমে প্রকারন্তরে আল্লাহর বিধানকেই অবগ্গা করা হয়। হেফাজত কিন্তু দেশে শরীয়া আইন (পর্দা নামায বাধ্যতামুলক, কিসাস সহ সামগ্রীক ইসলামী বিধান) চালু করার দাবী করে নাই। আমাদের থেকে অনেক উন্নত দেশেও ইসলামি শরিয়া আইন চালু আছে (সৌদি আরব,ইরান,মালয়েশিয়া) তারা কিন্তু মধ্যযুগে যায় নাই বরং আমরা তাদের দেখে ঈর্ষান্বিত বোধ করি।
তারা যে সমস্ত দাবী করছে তা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সদিচ্ছা থাকলে বাস্তবায়ন করা সম্ভব কিছু পরিমার্জন সাপেক্ষে। (ভাস্কর্য,অবাধ মেলামেশা)। হেফাজত কিন্তু ব্লাসফেমী আইনের কথা বলে নাই তারা বলছে ধর্ম অবমাননার শাস্তি ম্রত্যদন্ড। আমাদের সমাজে প্রচলিত বিদ্যমান আইন যে এই অবমাননা প্রতিরোধ করতে পারে না তাতো আমরা ফেবু ব্লগে দেখতেই পেলাম । কাজেই আমি মনে করি এটা খুবই যৌক্তিক দাবী এবং বর্তমান প্রেক্ষাপটে দরকারীও বটে। এবং আমি মনে করি ১৩ দফার মধ্য এটাই সবার আগে থাকা উচিত।
হেফাজতের দাবি গুলোর কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারব বা পারব না সেটা আলাদা বিতর্ক কিন্তু আমরা যদি আমাদেরকে মুসলমান হিসেবে দাবি করতে চাই তবে ১৩ দফার সাথে আমাদের অবশ্যই একাত্বতা ঘোষনা করতে হবে। আমরা পারছি না সেটা আলাদা কথা কিন্তু মানবসমাজের জন্য এগুলো কল্যানকর এই বিশ্বাস থাকতে হবে। আমি একজন ক্বওমী মাদ্রাসা শিক্ষীত নতুন ব্লগার এই ব্লগের মাধ্যমে আমার ক্ষুদ্র গ্গানে যেটা বুঝি তা শেয়ার করলাম । আল্লাহ আমাদেরকে হক বুঝার এবং আমল করার তৌফীক দান করুন, আমীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




