somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেসবিয়ানদের ব্যপারে আল কুরআন কি আসলই নীরব

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন পূর্বের একটা ব্লগ দেখলাম, একজন ব্লগার লেসবিয়ানদের ব্যাপারে আল কুরআনের বিধান জানতে চেয়েছেন, তার সন্দেহ যেহেতু কুরআনে পুরুষ পুরুষে যৌনকর্মের (গে) ব্যপারে আলোচনা হয়েছে কিন্তু লেসবিয়ানদের ব্যপারে কিছুই বলা হয় নাই তাই এটা বৈধ হলেও হতে পারে।

আসলেই কি তাই ? আসুন দেখি আল কুরআন কি বলে এ ব্যপারে। লেসবিয়ান কে যদি আপনারা অশ্লীলতা হিসেবে স্বীকার করেন তবে নীচের আয়াতগুলা দেখতে পারেন।

১) সূরা আল-আনআম, আয়াত নং ১৫১: আর অশ্লীল কাজ ও কথার নিকটেও যেও না, তা প্রকাশ্যেই হোক আর গোপনে হোক।

২) সূরা আল-আ'রাফ, আয়াত নং ২৮ : যখন তারা কোন নিকৃষ্ট ও অশ্লীল কর্ম করে তখন তারা বলে, আমরা আমাদের পূর্ব পুরুষদেরকে এসব কাজ করতে পেয়েছি এবং আল্লাহও আমাদের এটা করতে নির্দেশ দিয়েছেন, হে মুহাম্মাদ (সা) তুমি ঘোষনা করে দাও যে, আল্লাহ অশ্লীল ও নিকৃষ্ট কর্মের নির্দেশ দেন না।

৩) সূরা নাহল, আয়াত নং ৯০ : নিশ্চই আল্লাহ ন্যায়পরায়ণতা,সদাচারন ও আত্নীয়কে দানের নির্দেশ দেন ও নিষেধ করেন অশ্লীলতা, অসৎকার্জ ও সীমালংঘন।

৪) সূরা আল-আ'রাফ, আয়াত নং ৮০ : আর আমি লূত (আ) কে নবুয়ত দান করে পাঠিয়েছিলাম, যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা এমন অশ্লীল ও কুকর্ম করছ যা তোমাদের পূর্বে কখনও কেউ করেনি। (লক্ষনীয় যে, লূত (আ) এর ক্বওম পুরুষে পুরুষে কুকর্ম করলেও এখানে আরবী শব্দ "ফাহেশা " অর্থাৎ অশ্লীল শব্দটি এসেছে যার মানে যে কোন ধরনের অশ্লীলতা হতে পারে কেননা কুরআন অর্থের দিক দিয়ে ব্যপকতা রাখে)।

৫) সূরা মু'মিনূন, আয়াত নং ১-৫,৬,৭ : অবশ্যই সফলকাম হয়েছে মু'মিনগন, যারা নিজেদের যৌন অংগকে সংযত রাখে। নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগন ব্যাতীত, এতে তারা নিন্দনীয় হবে না। সুতরাং কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালংঘনকারী। (এখানে মুমিনগনের সাথে সাথে মুমিন মহিলারাও সম্মন্ধিত)।

৬) সূরা রুম, আয়াত নং ২১ : এবং তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্যে হতে সৃষ্টি করেছেন তোমাদের সংগিনীদেরকে যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে পারস্পারিক ভালবাসা ও দয়া সৃ্ষ্টি করেছেন।

৭) সূরা নিসা, আয়াত নং ১১৯ : এবং নিশ্চই আমি তাদেরকে পথভ্রান্ত করব, মিথ্যা আশ্বাস দেব এবং তাদেরকে আদেশ করব যেন তারা পশুর কর্ন ছেদন করে এবং তাদেরকে আদেশ করব যেন তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে এবং আল্লাহকে পরিত্যাগ করে শয়তানকে বন্ধুরুপে গ্রহন করে।

(এই আয়াতটির প্রেক্ষাপট হল, যখন ইবলিস আদম (আ) কে সেজদা না করার কারনে আল্লাহ যখন ইবলিসকে অভিস্ম্পাত দিলেন এবং কেয়ামত পর্যন্ত তাকে অবকাশ দিলেন তখন সে উপোরল্লিখিত ওয়াদা গুলো আল্লাহর সাথে করেছিল। বোল্ড করা স্থানে দেখুন সে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার ওয়াদা করেছিল, লেসবিয়ান কি আল্লাহর সৃষ্টি পরিবর্তন কারী নয়। আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করেছেন বিপরীত লিংগের জন্যে ( উপরের সুরা রুমের আয়াত দেখুন)।

আশা করি কুরআ'ন থেকে সমাধান জানতে পারলেন, এরপরও যদি মনে করেন স্পষ্ট করেতো কোথাও লেখা নেই নারীতে নারীতে কুকর্মের কথা তবে আমি বলব কুরআনে পর্নোগ্রাফী দেখা, পশুর সাথে মানুষের যৌনকর্মের মত ব্যাপারেও আপনি স্পষ্ট করে কিছু পাবেন না

মোটকথা অশ্লীল, বিকৃত কার্যকালাপ এখন পর্যন্ত যা কিছু বেরিয়েছে আর কেয়ামত পর্যন্ত যা কিছু আসবে সবকিছুর ব্যপারে আপনি উপরের আয়াতগুলোতে সমাধান পাবেন।

সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১২
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×