somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিজু চৌধুরী
সহজ সরল সোজা সাদা ভাষায় জীবনের কথা লিখতে পছন্দ করি। কাদা মাটিতে বেড়ে ওঠা একজন নিতান্তই সাধারন মানুষ। মনের কথাগুলি বরাবরই মুখে এসে বের হতে চায় না, কলমে আসতে চায়।

লাশ - একটি সত্য ঘটনা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৮০ সাল।
ফরিদ একজন ট্রাক ড্রাইভার। থাকে টঙ্গীতে। তার নিজস্ব একটি লাশবাহী পিক আপ আছে, ভাড়া খাটায়। সুযোগ পেলে সে নিজেও ড্রাইভ করে। লাশ বহন করলে ইনকাম ভালই। তবে, লাশের গাড়ী একা নিয়ে যেতে স্বাভাবিকভাবেই ভয় লাগে, তাই দুজন লোক লাগে। একজন ড্রাইভার ও অন্যজন এসিস্টেন্ট। একটি লাশ বহন করতে হবে। এসিস্টেন্ট ছুটিতে। তাই ফরিদ নিজেই সেদিন এসিস্টেন্ট হয়ে ফ্রন্ট সিটে বসেছে। রওনা করেছে চিটাগংয়ের উদ্দেশ্যে। পিক আপের পেছনে লাশের সাথে বসেছে, মৃত ব্যক্তির চাচাত ভাই। বাকী যে দুই একজন আত্নীয় স্বজন ছিল, তারা বাসে করে আগেই চিটাগং রওনা করেছে। কুমিল্লায় চা বিরতির সংক্ষিপ্ত বিরতি দিয়ে, আবার রওনা করেছে তারা। এবার ফরিদ নিজে ড্রাইভিং সিটে, আর তার ড্রাইভার ফ্রন্ট সিটে। লাশ নামিয়েই সকালে যত তাড়াতাড়ি ফেরা যায়, তত ভাল। আরেকটি ট্রিপের সুযোগ থাকে সকালে।
রাত তখন দেড়টা। কুমিল্লা আর ফেনীর কাছাকাছি একটি নির্জন রাস্তা। গাড়ী চলছে মোটামুটি স্পিডেই। হটাৎই পেছন থেকে লাশের ভাইয়ের চিৎকার ভেসে আসে। লাশের গাড়ীতে এরকম হটাৎ চিৎকার ও কান্না অস্বাভাবিক নয়। কারণ, মৃত ব্যক্তির শোকে থাকা আত্নীয় স্বজন প্রায়শই হটাৎ করে কাঁদে। কিন্তু, এই চিৎকারটা অন্যরকম। গাড়ী একটু স্লো করার সাথে সাথেই, লাশের সাথে থাকা লাশের চাচাত ভাই, গাড়ীর পেছন থেকে লাফ দিয়ে নেমে দৌড় দিয়েছে রাস্তা ফেলে ক্ষেতের দিকে। ফরিদ একটু অবাক হয়ে রাস্তার পাশে গাড়ী নিয়ে থামাতে গিয়ে এসিস্টেনকে বলে -
- কি হয়েছে? দেখতো।
গাড়ী রাস্তার পাশে সম্পূর্ণরুপে থামানোর আগমুহুর্তেই ফরিদ দেখে যে, তার ড্রাইভার অর্থ্যাৎ এসিস্টেন্ট গাড়ীর দরজা খুলেই, একইভাবে নেমে দৌড় দিয়েছে।

ফরিদ পেছনে তাকিয়ে দেখে, লাশ উঠে বসেছে। সাদা কাপড় জড়ানো, কিন্তু মুখের অংশ হয়তোবা কোনভাবে খুলে গেছে। চোখ বন্ধ। ফরিদ শুনেছে, মৃত্যুর পরে অনেক সময় নাকি লাশ কিছুটা বাঁকা হয় মাংসপেশীর টানে। গাড়ী থামার ঠিক আগমুহুর্তেই ফরিদ দেখে -
- আস্তে আস্তে দুটো হাত দুদিকে উঠে যাচ্ছে এবং চোখ দুটি খুলতে শুরু করেছে। ভয়ে মুহুর্তের মধ্যেই গাড়ী থেকে নেমে ফরিদ দৌড় দেয় সামনের দিকে। খানিক দৌড়ানোর পরে রাস্তার পাশে একটি গাছের আড়াল থেকে, তার এসিস্টেন্ট ডাক দেয় -
- ওস্তাদ।
ফরিদ থামে। দুজনই হাপাচ্ছিল। এরপরে সাহস করে তারা গাড়ীর দিকে তাকিয়ে দেখে -
- লাশটি গাড়ীর পেছন থেকে হেঁটে হেঁটে গাড়ীর সামনে আসল। এরপরে লাশটি ড্রাইভিং সিটে বসল। রাস্তার পাশ থেকে লাশের চাচাত ভাই এসে ফ্রন্ট সীটে বসল।
- লাশ, নিজে লাশবাহী গাড়ীটি ড্রাইভ করে তাদের সামনে দিয়েই চলে গেল।
- "ফরিদ বুঝল, তার গাড়ী ছিনতাই হল।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×