somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঔষধি গাছের গুনাগুন স্বত্ব সংরক্ষণে ভারতে ‘প্রথাগত জ্ঞানের ডিজিটাল গ্রন্থাগার’

০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বত্ব সুরক্ষার লক্ষ্যে ঔষধি ফলের রসের চিকিৎসা থেকে শুরু করে যোগাসন পর্যন্ত ঐতিহ্যবাহী ভারতীয় ওষুধপ্রত্র এবং প্রথাগত চিকিৎসা জ্ঞানের এক বিশাল ডিজিটাল তথ্যভাণ্ডার গড়ে তুলছে তাঁরা৷

‘ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি' (টিকেডিএল) বা ‘প্রথাগত জ্ঞান ডিজিটাল গ্রন্থাগার' প্রকল্পের প্রধানের দায়িত্বে রয়েছেন গুপ্ত৷ বার্তা সংস্থা এএফপিকে গুপ্ত বলছিলেন, এই ডিজিটাল তথ্যভাণ্ডার ভারতের প্রাকৃতিক চিকিৎসাশাস্ত্রের ওপর ভর করে দাবি করা নানা কোম্পানির ‘ভুল পেটেন্ট' প্রতিরোধে সুলভ এবং সহজ উপায় হতে পারে৷২০০৯ সালের ফেব্রুয়ারিতে প্রথম জনসমক্ষে আসা এ উদ্যোগের প্রাথমিক পর্যায়েই সাফল্য পেয়েছে ভারত৷ জুলাই মাসে দুটি বিদেশি কোম্পানির স্বত্ব দাবি বাতিল করে দিতে সক্ষম হয়েছে তাঁরা৷ ভারতে প্রচলিত তরমুজের নির্যাস থেকে তৈরি একটি ত্বকের ক্রিম এবং পেস্তাবাদাম থেকে তৈরি ক্যান্সারের ওষুধে স্বত্ব দাবি করেছিল ওই কোম্পানিদু'টো৷ ভারতে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাকৃতিক চিকিৎসায় এসব জ্ঞানের প্রচলন এবং এর পক্ষে নানা তথ্যপ্রমাণ তুলে ধরে এই তথ্যভাণ্ডার বিশ্ব দরবারে এটা প্রতিষ্ঠার চেষ্টা করছে যে, এসব বিষয়ে ভিন্ন কোনো দেশের কোনো কোম্পানিকে স্বত্ব বা একচেটিয়া ব্যবসায়িক অধিকার দেওয়ার এখতিয়ার কারও থাকতে পারে না৷এই গ্রন্থাগারেরের তথ্যভাণ্ডারে ইতোমধ্যেই যুক্ত হয়েছে প্রায় ৩ কোটি পৃষ্ঠার তথ্যউপাত্ত৷ যেখানে ভারত এবং বিশ্বের অন্যত্র উদ্ভাবিত এবং চর্চিত আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধ ও যোগ সাধনার মতো কলাকৌশল এবং প্রাকৃতিক চিকিৎসাশাস্ত্রের দুই লাখ নিয়মকানুন-বিধিবিধান লিপিবদ্ধ করা হয়েছে৷

ভাগবত গীতা, বেদ, উপনিষদ থেকে শুরু করে সংস্কৃত, ফার্সি, তামিল এমনকী ইংরেজিসহ অন্যান্য ভাষায় ভারতের সমৃদ্ধ প্রাচীন গ্রন্থাবলীতে চিরুনি অভিযান চালাচ্ছেন এবং সেখান থেকে তথ্যসংগ্রহ করে সংরক্ষণ ও ভাষান্তর করছেন এই প্রকল্পের গবেষকরা৷ ১৯৯৭ এবং ২০০৫ সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপে নিমপাতা ও হলুদের ঔষধি ব্যবহারের পেটেন্ট করা নিয়ে ‘বায়োপাইরেসি' প্রশ্নটি সামনে চলে আসে এবং ভারত ও বিশ্বব্যাপী গণমাধ্যেমের প্রচারণায় স্থান করে নিয়ে এই বিতর্কটি বাড়তে থাকে৷

ভারতের বিজ্ঞান গবেষণা সংস্থা সিএসআইআরসহ নানা প্রতিষ্ঠান ওই উদ্যোগকে চ্যালেঞ্জ করে এবং শেষপর্যন্ত এ বিষয়ে পেটেন্ট বাতিল করতে বাধ্য হয় সংশ্লিষ্ট সংস্থাগুলো৷ নিমপাতা ও হলুদের এই ঔষধি ব্যবহার কোনোভাবেই মৌলিক উদ্ভাবন নয় এবং ভারতসহ বহু স্থানেই তা যুগ যুগ ধরে প্রচলিত বলে স্বীকার করে নিয়ে ওই পেটেন্ট বাতিল করা হয়েছিল৷
সংশ্লিষ্টরা বলছেন, পশ্চিমের দেশগুলোসহ বহুস্থানে ভারতের এসব প্রাকৃতিক চিকিৎসা জ্ঞান সম্পর্কে কোনো ধারণা না থাকাটাও পেটেন্ট সংকটের অন্যতম কারণ৷

ভারতের ‘প্রথাগত জ্ঞান ডিজিটাল গ্রন্থাগার' একটি নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে আবির্ভূত হয়ে এই সংকট অনেকটাই কাটিয়ে উঠতে পারে বলেও আশা করা হচ্ছে৷ এই ‘টিকেডিএল' প্রকল্প ইতোমধ্যেই জাপান এবং ইউরোপের পেটেন্ট সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে৷ এর ফলে কোনো কোম্পানিকে এ ধরণের কোনো বিষয়ে পেটেন্ট দেওয়ার আগে এই গ্রন্থাগারের তথ্যভাণ্ডারের সহায়তা নেওয়ার এবং তাঁদের সঙ্গে আলোচনা করে নেওয়ার সুযোগ পাবে সংশ্লিষ্টরা৷

এক্ষেত্রে চূড়ান্তভাবে কোনো স্বত্বপ্রদান বা বাতিলের বিষয়ে যে মূলনীতিটি মেনে চলা হবে তা হল এমন তথ্যপ্রমাণ নিশ্চিত হওয়া যে, আবেদন করা স্বত্বের বিষয়টি নতুন বা মৌলিক আবিষ্কার কিংবা তা একটি প্রচলিত জ্ঞান হিসেবে কোনো জাতি বা সম্প্রদায়ে বহু সময় ধরে চর্চিত হয়ে আসছিল৷

সংগ্রহ : মুশরিফ ।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×