‘‘বাসায় ফেরার পথে দেখতে পান, একদল দুর্বৃত্ত কয়েকজন নারীর কাছ থেকে মালামাল ছিনতাই করছে। এ ঘটনা দেখে হাতে একটি ইট নিয়ে প্রতিরোধের জন্য এগোতে থাকেন তিনি। ততক্ষনে ছিনতাইকারীরাও পালানোর জন্য তাঁর দিকেই এগিয়ে আসতে থাকে। কাছাকাছি এলে হযরত আলী হাতের ইট ছুড়তে উদ্যত হওয়ার সঙ্গে সঙ্গে ছিন্তাইকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে বাঁ পাঁজরে গুলিবিদ্ধ হয়ে তিনি নিচে লুটিয়ে পড়েন।’’ এপ্রিল ০৭/২০১২ দৈনিক প্রথম আলো।
‘‘সকালে তিন নারী হাঁটতে বেরিয়েছিলেন। এ সময় একটি সাদা রঙ্গের প্রাইভেট কারে করে এসে তিন-চারজন ছিনতাইকারী অস্রের মুখে তাকে জিম্মি করে গহনা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। মহিলাদের চিৎকার শুনে ঘটনাস্থলের কাছ থাকা হজরত আলী এগিয়ে আসেন এবং ছিনতাইকারীদের লক্ষ্য করে একটি ইট ছুড়ে মারেন। ওই সময় ছিনতাইকারীরা তাকে লক্ষ করে পিস্তের ১ রাউন্ড গুলি ছোঁড়ে। গুলিটি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়।’’ এপ্রিল ০৭/২০১২ দৈনিক কালের কন্ঠ।
‘‘ছিনতাইকারীর হাত থেকে তিন মহিলাকে বাঁচাতে গিয়ে নিজেই প্রান দিলেন একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা হজরত আলী।’’ এপ্রিল ০৭/২০১২ দৈনিক যুগান্তর।
আমরা অনেকেইতো এমন ছিনতাইয়ের ঘটনা দেখি, জীবনের মায়ায় কেউ কি কখনো প্রতিবাদ করি? বাংলা একাডেমীর ব্যবহারিক বাংলা অভিধানে শহীদের সংজ্ঞায় বলা হয়েছে। সত্য বা ন্যায়ের জন্য আত্নোৎসর্গকারী ব্যাক্তিই শহীদ। তাহলে তিন মহিলাকে বাঁচাতে এগিয়ে এসে আমার এ আত্নোৎসর্গ কি? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে জীবন দেওয়ার কি কোন মূল্য নেই?
“উটপাখি নয় মানুষের জীবন চাই।
মাথা তোলো, আওয়াজ ওঠাও।
বদলে যাও, বদলে দাও।”
আমার মৃত্যুর পর এভাবে নীরব হয়ে যাওয়া? সত্যিই মেনেনিতে পারছি না। যাকে ভালবাসি শুধু তার উপরই অভিমান করা যায়। যার কাছে পাই তার কাছেই প্রত্যাশা বেড়ে যায়। নিমতলির বস্তিতে যারা আগুনে পুড়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের সন্তানদের বিয়ে দিলেন, মানুষের কর্মকান্ড তার মানসিকতারই বহিঃপ্রকাশ। নরম দিলের মানুষ হিসেবে আপনি আমাদের হৃদয়ে একটু জায়গা করে নিলেন। কৃতজ্ঞচিত্তে এমন হৃদয়বান মানসিকতার পুনরাবৃত্তি দেখতে চাই। এত হৃদয় গ্রাহ্যতার পরও একটি সত্যি কথা না বললেই নয়, এটা ভর্তুকি হয়েছে সমাধান হয়নি। রাসায়নিক পন্যের গুদাম, যেখানে ব্যবসা জড়িত, দেশের উন্নয়ন জড়িত, সমাধান করতে হয়তোবা একটু সময় লাগবে। আমার প্রশ্ন হচ্ছে, এই দেশে যারা অন্যায় অত্যাচার, চুরি-ডাকাতি, ছিনতাই রাহাজানি, চাঁদাবাজি করে থাকে, তারাতো দেশের উন্নয়ন তরান্বিত করে না বরং বাঁধাগ্রস্থ করে। তাদের নিয়ন্ত্রনের জন্য পুলিশ, র্যা ব, গোয়েন্দা, মোবাইলকোর্ট আরো কত কি। স্বাধীনতার পর থেকে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে কিন্তু এই অপকর্ম গুলো কি বন্ধ হয়েছে? জানি আপনিও অবসরে দেশকে নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন হন, স্বপ্ন দেখেন আপনার হাতেই তৈরী হউক বাংলার আরেকটি স্বর্ণালী যুগ, যে যুগ আমাদের স্বাধীনতাকে পরিপূর্ণভাবে স্বার্থক করে তুলবে। হয় হয় করেও হয় না। এত কিছুর পরও কেন হয় না? নাসা আর রাশিয়ার একটি গল্প বলি। নাসা যখন প্রথম নভোচারী পাঠাতে আরম্ভ করল অতি দ্রুত তারা জানতে পারল যে শূন্য অভিকর্ষে বল পয়েন্ট কলম দ্বারা লিখা যায় না। এই সমস্যার সমাধানে নাসা এক দশক পার করল এবং ১২ বিলিয়ন ডলার ব্যায় করলো যাতে শূন্য অভিকর্ষে উল্টানো অবস্থায়, ডুবন্ত অবস্থায়, গ্লাসে এবং ফ্রিজিং থেকে আরম্ভ করে ৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে যে কোন পরিস্থি্তিতেই লিখা যায়। আর এত কিছুর পরিবর্তে রাশিয়ানরা একটি পেন্সিল ব্যবহার করল। এতো কিছু করে আপনারা এই দেশের অন্যায় অত্যাচার বন্ধ করতে পারবেন না। এতো কিছুর পরিবর্তে শুধু মাত্র অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী মানুষগুলোকে একটু অনুপ্রেরনা দেয়ার মাধ্যমে রাশিয়ার পেন্সিলিং স্টাইলে অন্যায়, অত্যাচারের এ যুগটাকে অনার্সের ইতিহাস বানাতে পারেন। আমি চাই না আমাকে আবার কবর থেকে উঠিয়ে সোনার কফিনে মুড়িয়ে মহারন করে সমাধি করা হউক। আমি চাই এ আত্নত্যাগের মূল্যায়ন করা হউক। যা পেলে আমি মৃত মানব জেগে উঠব না ঠিক কিন্ত এই দেশের ১৬ কোটি মানুষ অন্যায়ের বিরুদ্ধে ১৬ কোটি প্রাচীর তৈরী করবে এবং নিজেদের মুক্তি নিজেরাই ছিনিয়ে আনবে। এ প্রাচীর বাংলার সন্ত্রাসীরা টপকানোর সাহসতো করবেইনা বরং অন্যায় থেকে যোজন যোজন দূরে থাকবে। আর যেখানে অন্যায় নেই, সেখানে আইন প্রয়োগ অনেক পরের ব্যাপার। কিন্তু এদেশের আইনের বাস্তবতায় ন্যায়ের পক্ষের লোকগুলোর চাইতে, অন্যায়ের পক্ষের লোকগুলো অনেক বেশী শক্তিশালী, কেন জানেন? ইন্ডিপেন্ডন্ট টেলিভিশনের তালাশ টিমের খাদ্যে ভেজাল নিয়ে পর্বটার কথা বলা যেতে পারে। যে সরিষা দিয়ে ভূত তারাব ঐ সরিষাতেই ভূত ঘাপটি মেরে বসে আছে। স্বাস্থ্যই সকল সুখের মূল। অসুস্থ্য না হলে বোঝা যায় না, সুস্ব্য থাকতে কত আরামে ছিলাম। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী দুজনকেই খাদ্যে ভেজাল ব্যাপারটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার অনুরোধ করছি। সুস্থ্য মস্তিস্কে টাকা দিয়ে কিনে আমরা বিষ খাই, আজকের বাস্তবতা আমাদেরকে এমন বোকা বানিয়েছে। ন্যায় যত প্রচার হবে ন্যায়ের প্রতি মানুষ অনুপ্রাণিত হবে অপরদিকে আন্যায় যত প্রচার হবে আন্যায়ের প্রতি মানুষ নিরুৎসাহিত হবে। সুতরাং প্রচারেই আমাদের মঙ্গল। স্যালুট তোমাকে তালাশ ভাই। স্যালুট বাংলার মিডিয়া। এমূহূর্তে মনে হচ্ছে তোমাদের জন্যই হয়তোবা ভেজাল করতে একটু চিন্তা করে, শুধু খাদ্যেই নয়, সবকিছুতেই। এবার আসাযাক আসল কথায়, কেন ন্যায়ের পক্ষের লোকগুলোর চাইতে, অন্যায়ের পক্ষের লোকগুলো অনেক বেশী শক্তিশালী ? একটি বাস্তব উদাহরণ বলা যেতে পারে, ছোটবেলায় বন্ধুরা মিলে গ্রাম্য সালিশে যেতাম, দেখতাম সালিশে দুটি পক্ষ। একটি মাতব্বরের অন্যটি দুর্বল বিচার প্রার্থীর। সালিশের মধ্যেই মাতব্বরের দল উওম-মাধ্যম দিলো বিচার প্রার্থীকে। তখন মাতব্বর মায়াকান্নার ভাব করে তাঁর লোকদের খুব মিষ্টি করে বকা দিয়ে বলতো ছেলেগুলো ফাজিল হয়ে গেছে, আমার কথা শুনেনা। আ-র এমন মাতব্বরের ভূমিকা আমরা কখনোই প্রত্যাশা করি না। সত্যিকারের গণতান্ত্রিক মাতব্বরের দেশে বাস করার স্বপ্ন দেখি। জনগণ খুশিতো মাতব্বরী বেশী। সময়ের সাথে সবকিছু বদলায়। এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদেরকেও সবকিছুর উর্দ্ধে চলে যেতে হবে, হুমায়ূন আহমেদের মত শুধু কীর্তি গুলোই রয়ে যাবে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আজ থেকে আমাদের দেশে আর একজন মানুষও খুন হবে না, আর একজনও অন্যায়ের স্বীকার হবে না। একবার ভাবুনতো একটি হত্যা অথবা একটি অন্যায়ের বিরূদ্ধে অন্ততপক্ষে এককোটী প্রতিবাদী মানুষ রাস্তায় আগুনের কুন্ডলী হয়ে জ্বলছে আর বলছে আয় যত বদকার, বানিয়ে দিব ছাই, উড়িয়ে দিব বাতাসে, নিমিষেই মিশে যাবি। কোন মায়ের সন্তানের এতবড় দুঃসাহস যেকিনা আমাদের এই শান্তির নীড়ে হত্যা আর অন্যায় সংগঠিত করার অপচেষ্টা চালায়।
“উটপাখি নয় মানুষের জীবন চাই।
মাথা তোলো, আওয়াজ ওঠাও।
বদলে যাও, বদলে দাও।”
শহীদি মর্যাদা পাওয়ার যোগ্য মৃত হযরত আলীকে যেন অন্তত পক্ষে নূন্যতম মর্যাদাটুকু দেয়া হয়। অন্যায়ের বিরূদ্ধে আত্নোৎসর্গকারী লোকটি যদি নীরবে নিভৃতে বিচার বহির্ভূতভাবে সময়ের অতল গহ্বরে এভাবে তলিয়ে যায় তাহলে আরকেউ আন্যায়ের বিরূদ্ধে প্রতিবাদ করবে না। কেন করবে বলুন? আমার এ আবেদন শুধু সরকারের কাছেই নয়, বিরোধীদল, মিডিয়া ও অন্যান্য সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে। তাহলে অন্যায়ের বিরূদ্ধে প্রতিবাদী মানুষগুলো একটু অনুপ্রেরনা পাবে অন্তত পক্ষে হতাশাগ্রস্ত হবে না। এভাবেই সঠিক মূল্যায়নের মাধ্যমে রাশিয়ার পেন্সিলিং স্টাইলে খুব সহজেই আমার দেশ হবে পৃথিবীর সবচেয়ে শান্তির দেশ আর আমি হব বিশ্ব সেরা মৃত মানব আপনার হাতে তৈরী হবে ১৬ কোটি বোমা যারা শুধু আন্যায়ের বিরূদ্ধেই ফাঁটবে। এভাবে ষড়যন্ত্রের দেশে গনতন্ত্রের বাহনে চড়ে মিডিয়াতে মুক্তিঝড়বে। যাবার বেলায় বলে যেতে চাই,
জেগে ওঠো আরেকবার,
এদেশ তোমার আমার।
আমি কবর থেকে বলছি
আমি নজরুলের ধূমকেতু নয়, মঙ্গলের উল্কা,
আমি রবিঠাকুরের মিতা নয়, বর্তমানের ধমকা,
আমি হুমায়ূনের হিমু নয়, ক্যন্সার এর কেমু,
আমি মাওলানা ভাষানীর নিস্বঃ চুলা নয়, আগুনের কুণ্ডলী,
স্বেচ্ছায় আসে জ্বালানী, জ্বালিয়ে দেই সকল বদকে,
বানিয়ে দেই ছাই, উড়িয়ে দেই বাতাসে নিমিষেই মিশে যায়।
জানি মুক্তি দিতে পারিনি তোমাদের, এনয় আমার ব্যর্থতা,
জীবন দান করেছি এ আমার হিমালয়সম স্বার্থকতা।
জানি মুক্তি তোমরা চাওনা, যদি চাও তাহলে সকলে চাওনা।
আর যদি সকলেও চাও তাহলে চাওয়ার মত চাও না।
অবশেষে আমার মৃত মুখ খুলছি,
আমি কবর থেকে বলছি।
মাস্ক
অর্নাস তৃতীয় বর্ষ
ঢাকা কলেজ, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



