somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় হুমায়ূন

৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সন্ধ্যাবেলায় বারান্দায় বসে হুমায়ূন
আহমেদের বই পড়ছি। অতি দূঃখের একটা গল্প। দূঃখের
গল্প পড়ে আমি একই সাথে হাসছি ও ভয় পাচ্ছি। ভয়
পাওয়ার কারণ হাসির সাথে সম্পর্কিত।

আমি বইটা পড়ে হাসি আটকিয়ে রাখতে পারছি না।
মুখচাপা দিয়ে হাসছি। যখন হাসছি তখন খুক খুক
করে বিচিত্র শব্দ হচ্ছে। ভয় এই যে, আমার
পিতা অতি সত্ত্বর এই শব্দের রহস্য উদ্ঘাটন
করতে আসবেন বলে মনে হয়।

অভাগা যেদিকে তাকায় সেদিকে সাগর
শুকিয়ে যায়। বঙ্গোপসাগরের ভাগ্য
ভালো আমি কক্সবাজার দেখতে যাই নাই। আমার
আব্বা 'খুক খুক' শব্দে আকৃষ্ট
হয়ে অতি তাড়াতাড়ি দর্শন দিলেন।

-কাব্য?

-জ্বী আব্বা?

-কি করো?

-বই পড়ি।

-কার বই?

-আমার, আব্বাজান।

-মস্কারী করবা না। আমি মস্কারী পছন্দ করি না।
সত্য বলো...

-সত্য কথা আব্বা। দুইশ টাকা দিয়া বই কিনেছি।
দোকানদারকে বলেছিলাম, ভাই ছাত্র মানুষ বিশ
টাকা কম রাখেন। উনি রাখেন নাই।

-বইয়ের লেখক কে?

-জনাব হুমায়ূন আহমেদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমেস্ট্রি পড়াতেন।

আব্বা গম্ভীর হয়ে গেলেন। উনি হুমায়ূন
আহমেদকে পছন্দ করেন না। কারণটা বিবাহসম্বন্ধীয়
কিনা জানি না।

-বইয়ের নাম কি?

-হিজিবিজি

- কে বিজি?

-হিজি

-ও আচ্ছা...এইসব হিজিবিজি এই
বয়সে পড়া ভালো না। দাও এদিকে দাও...

-জ্বি আচ্ছা।

-এই বই আমি পুড়ায়ে ফেলব, কোনও আপত্তি আছে?

-জ্বি না আব্বা...
আব্বা বইটা নিয়ে চলে গেলেন।

আমি আরেকটা হুমায়ূন আহমেদের বই নিয়ে বসলাম।
এইটাও অতি দুঃখের গল্প। কিন্তু পড়ে হাসি আসছে।
মুখচাপা দিয়ে হাসছি। খুক খুক খুক।

পাদটিকা : কেউ একজন বলেছিলেন," মধ্যবিত্ত
পরিবারের সন্তানদের সেবন যোগ্য একমাত্র
নেশাজাতীয় দ্রব্য, হুমায়ূন আহমেদের বই।"
কে বলেছিলেন নিশ্চিত না। ব্যাক্তিটি আমিও
হতে পারি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৯

লিখেছেন রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭



সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

×