বিষণ্ন রঙ
১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রঙের মতন অদ্ভূত সুন্দর খেলনা আর হয় না। শিশুর হাতে রঙ তুলে দেয়ামাত্রই অধিকাংশ শিশু আঁকিবুঁকি শুরু করে। তবে সব শিশু নয়। আমি ছিলাম সেই কম সংখ্যক রঙ নিয়ে মেতে না থাকা শিশুদের দলে।
আমি ছবি আঁকতে পারিনা। এরচেয়েও গুরুত্বপূর্ণ হলো আমার ছবি আঁকতে ভাল লাগে না। তারপরও বড় হয়ে একদিন প্রকৌশলবিদ্যা পড়ার স্বপ্ন যেহেতু তাই আমাকে ছবি আঁকা শিখতেই হবে। তাই আব্বুর ইচ্ছায় ভর্তি হলাম ছবি আঁকার স্কুলে - ক্রিয়েটিভ আর্ট একাডেমি। কিন্ত সবচেয়ে দুঃখের বিষয় হলো, এই ছবি আঁকার ক্লাস বেশিরভাগ সময়ই হতো বিকালবেলায়। আর শৈশবে আমার কাছে বিকাল মানেই খেলাধুলা, বিকাল মানে খোলা মাঠে ছুটে বেড়ানো, বিকাল মানেই অবাধ স্বাধীনতা। সেই বিকালেই কিনা ছবি আঁকার ক্লাস। আলোর প্রখরতা আস্তে আস্তে কমে যাচ্ছে, হলুদ রোদ লাল হয়ে যাচ্ছে, সূর্য হেলে পড়ছে পশ্চিম আকাশে - এমন সময়ে আমি কিনা দেখিয়ে দেয়া ফর্মুলা অনুযায়ী ছবি আঁকার চেষ্টা করছি। এরচেয়ে হতাশার ব্যাপার আর কী হতে পারে? ছবি বা গান বা শিল্পের যেকোন মাধ্যমেই কি সুখ ছাড়া বিচরণ করা যায়? যখন বাসায় ফিরতাম রিকশা করে তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। আজকে বিকালেও আর আমার খেলা হলো না। আজকের সারা দিনটাই মাটি! কী যে মন খারাপ হতো!
ছবি আঁকার মতো আনন্দের কাজের সাথে বিষণ্ণতা আমার জীবনের শুরুর দিনগুলোতেই এমনভাবে জড়িয়ে গেল যে আজ আমি চাইলেও আর তাকে আলাদা করতে পারিনা।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে...
...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন