somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রলাপ

০২ রা আগস্ট, ২০২০ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ কেন লিখে?

অত্যন্ত দার্শনিক প্রশ্ন। বহুবিচিত্র উত্তর হতে পারে এ জিজ্ঞাসার। কেউবা লিখে কোন প্রশ্ন দ্বারা তাড়িত হয়ে, প্রশ্নের উত্তর খোঁজার আশায়। কেউ লিখে নিজের সাথে কথোপকথনের উদ্দেশ্যে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অন্তর্জগতের প্রতিচ্ছবি দেখার আশায়। অনেক আবার লিখে চিন্তার তাড়া খেয়ে। চিন্তা যেন কোন হিংস্র পশু, যা আমাদের প্রতিনিয়ত-প্রতিক্ষণে তাড়া করে বেড়ায়। চিন্তার হাত থেকে পালিয়ে বেড়ানোর জন্যে আমরা লিখি। আবার কারো না লিখলে আঙুল ব্যথা করে বলেই লিখতে বসে।

আমাকে এই মুহূর্তে জিজ্ঞেস করলে আমি শেষোক্ত কারণের কথাই বলতাম। অর্থাৎ কিছু একটা লেখার জন্যে রীতিমতো আঙুল ব্যথা করার কারণেই লিখতে বসা।

দীর্ঘদিন কোন লেখালেখি করা হয়না। এমন অবস্থায় কী লেখা যায়? কোন গল্প-উপন্যাস-কবিতা লেখার সূত্র যখন পাওয়া যায় না? রাইটার্স ব্লক কাটানোর একটা ভালো উপায় হতে পারে নাকি অনুবাদ করা। কিন্ত অনুবাদ করার মতন কৌতূহলোদ্দীপক লেখা খুঁজে না পেলে কী করা যেতে পারে? কোন বই বা চলচ্চিত্রের পর্যালোচনা করা যায়। কিন্তু সেটা যেন বড় বেশি অন্যের। নিজের আনন্দের ভাগ বা আত্মার প্রশান্তি তাতে খুব অল্প। যখন কিছুই খুঁজে পাওয়া যায়না তখনই বোধহয় অর্থহীন কিছু লিখতে বসতে হয়।

কিছু লিখতে পারলে আমাদের শান্তি লাগে। লেখা আমাদের প্রশান্তি দেয়। তা সে যত তুচ্ছ লেখাই হোক না কেন। কিন্ত কেন প্রশান্তি দেয়? কীভাবে প্রশান্তি দেয়? এর উত্তর আমার জানা নেই। হয়তোবা লেখা আমাদের কোনভাবে অবিনশ্বরতার ইঙ্গিত দেয়, অমরত্ত্বের স্বপ্ন দেখায়, মনে আশা জাগায় যে, লেখাটি হয়তো কোনভাবে মহাকালের ঝঞ্ঝাবিক্ষুব্ধ পথ পরিক্রমণ করেও টিকে যাবে। লেখার মাধ্যমে থেকে যাবে আমার ভাবনা। এভাবে আমার না থাকার দিনেও আমি থেকে যাব । কারণ, দিনশেষে আমার ভাবনা মানে তো আমিই।

যাই হোক, আজকের মতন এ প্রলাপ শেষ করি।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২০ বিকাল ৪:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×