ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাসহ সারাদেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করায় কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ ও বাম মোর্চার নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
মঙ্গলবার হরতালের দুপুরে সচিবালয়ে নিজের দপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, “ঢাকার রমনায় ইউবিএল ক্রসিংয়ে একটি লেগুনার কাচ ভাঙার ঘটনা ছাড়া সারাদেশে কোথাও কোন বিশৃঙ্খলা ঘটেনি। গোটা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে তারা হরতাল পালন করেছে। এজন্য তাদের কোথাও বাধা না দিয়ে পুলিশ বরং সহযোগিতা করেছে।”
বিশৃঙ্খলা ও ধ্বংসাত্মক হরতাল পালনকারীদের ‘এ হরতাল থেকে শিক্ষা নেয়ার’ পরামর্শ দেন মন্ত্রী।
এর আগে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বড়দিন উপলক্ষে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মঙ্গলবার সারা দেশে হরতাল পালন করছে। প্রায় একই দাবিতে হরতাল পালন করছে বাম মোর্চাও।
হরতালের প্রথমভাগে রাজধানীতে বাস চলাচল ছিল খুবই কম। তবে পুরো শহরেই রিকশা চলাচল করেছে।
পল্টন, শাহবাগ, মিরপুরসহ নগরীর বিভিন্ন স্থানে দলীয় ও জাতীয় পতাকা হাতে দিনভর মিছিল করেছে হরতালকারী দলগুলোর কর্মীরা।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ও তাদের শরিক দল জামায়াতে ইসলামীর হরতালের আগে ও হরতালের সময় গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও এদিন তেমনটা দেখা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/জেকে/১৪২৮ ঘ.
"হরতাল ‘শান্তিপূর্ণ’ হওয়ায় মন্ত্রীর ধন্যবাদ"....হাহাহাহাহাহাহা-----হরতাল এর জন্য মন্ত্রি ধন্যবাদ দ্দিছে .....আসুন আমরা সবাই মিলে প্রতিদিন হরতাল ডাকি....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।