somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশকে শিবিরের রজনীগন্ধা উপহার

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিছিল-সমাবেশ করতে দিচ্ছে না—এই অভিযোগে গত কয়েক দিন রাজপথে ভাঙচুর চালিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। গত শনিবার নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের কর্মীদের অতর্কিত হামলায় পুলিশের ১২ জন সদস্য গুরুতর আহত হন। এর আগে অস্ত্র কেড়ে নিয়ে পুলিশকে পেটায় ছাত্রশিবির। অথচ আজ ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ঢাকা ও সিলেটে পুলিশকে ফুল উপহার দিয়েছেন। যে শিবির এত দিন পুলিশ পেটাত, সেই শিবির আজ পুলিশকে রজনীগন্ধা ফুল উপহার দিল।

ঢাকা: আজ জামায়াতের সমাবেশ ছিল রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে। সমাবেশ চলার সময় পল্টনে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে রজনীগন্ধার স্টিক তুলে দেন শিবিরের কর্মীরা।

সিলেট: বিকেলে রেজেস্ট্রি মাঠে জামায়াতের সমাবেশ চলছিল। চারদিকে ছিল পুলিশের বেষ্টনী। সমাবেশ শেষে মিছিল শুরুর আগে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশ সদস্যদের হাতে তুলে দেন রজনীগন্ধা ফুল। সিলেটে জামায়াত-শিবিরের হরতালের সমর্থনে সমাবেশ ও মিছিল শুরুর আনুষ্ঠানিকতা ছিল এমনই।
জামায়াত-শিবিরের মিছিল কিংবা সমাবেশে সিলেটে এত দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাই দেখেছে নগরবাসী। আজ উল্টো চিত্র দেখে অনেকে বিস্মিত হয়েছেন। ‘জামায়াত কিতা মিলি গেল নি?’ এমন প্রশ্নও করেছেন কেউ কেউ। বেলা তিনটায় সমাবেশ শুরু হলে কর্তব্যরত পুলিশের প্রতি বিশেষ নজর ছিল জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের। সমাবেশ শেষে মিছিল শুরু হলে পথের মোড়ে মোড়ে পুলিশকে রজনীগন্ধা ফুল দেওয়ার কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে শিবিরের একদল কর্মীকে। পুলিশকেও অনেকটা বিচলিত হয়ে ফুল নিতে দেখা গেছে।
ফুল হাতে কোর্ট পয়েন্টে কর্তব্যরত এক পুলিশ সদস্য বলেন, ‘ভাই, ফুল হাতে ধরিয়ে দিল, না রেখে কি পারি!’
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘পুলিশ সেখানে কর্তব্য পালন করেছে। কে ফুল দিল, আর কে ঢিল ছুড়ল, তা আমাদের দেখার বিষয় নয়। আমরা দায়িত্ব পালন করেছি।’
পুলিশের হাতে ফুল দেওয়া নিয়ে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ফখরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ আমরা পুলিশের আচরণে সন্তুষ্ট ছিলাম। আমরা শান্তি চাই। এ জন্য ফুল দিয়ে স্বাগত জানালাম। পুলিশ এ রকম ভূমিকায় থাকলে কোনো সহিংসতা নয়, শান্তিপূর্ণভাবে তাঁদের দায়িত্ব পালনে সহযোগিতা করা হবে।’

Click This Link
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×