একি মছিবত বাবা!!! স্টাটাস খেুকু নাকি বের হয়েছে। সেলিব্রেটিদের স্টাটার্স ভক্ষণ করতে শুরু করেছে। কয়েকদিন আগে আমারও দু’টি স্টাটার্স নিখোঁজ হয়েছিল কিন্তু মাগার টের পাইনি। আজ সেলিব্রেটি বন্ধুদের অবস্থা থেকে মনে পড়লো আমার স্টাটার্সগুলোকে গ্রাস করেছে। আচ্ছা একটু বলেন না স্টাটার্স খেতে কেমন?? রক্তের স্বাদ আছে বুঝি তাই না?? ওই যে ত্রিশ লক্ষ মানবের রক্ত ভক্ষণ করেও যখন আপনাগো মনপূত হয়নি আবার এসেছেন ফেইসবুকের স্টাটার্স চুশতে? আহা ভারি মজাতো!! তবে এবার কিন্তু আপনাদের পেট আমরা ভরিয়ে দিব। কারণ সেই সময়ে কি না কি খেয়েছেন তা আর সেই খাবারের জন্য বিয়াল্লিশ বছর ধরে হন্ন হয়ে ছুটেছেন তাই নিজ হাতে খাবার তৈরি করছি আসেন যত পারেন খেয়ে যানগো ভাই। আপনারা যে ম্যালনিউট্রেশনে ভুগছেন সেটা আপনাগো কাজেই প্রমাণ দিচ্ছে। পুষ্টিকর খাবার না খেলে তো আপনারা আবার আফ্রিকা মহাদেশের বাসিন্দা হয়ে যাবেন। মিথ্যাচার করতেও তো বুদ্ধি লাগে সেটার জন্য উপযুক্ত পুষ্টি না পেলে তো সমস্যাই বটে। আর আপনাদের মস্তিষ্ক তো আগে সেলুলোজ (কাঠাল পাতা) পছন্দ করতো তো বাবা নতুন করে কি দরকার ছিল অভিজাত স্টাটোলুজ খাওয়ার? জানি পুষ্টির অভাবে আপনারা এতোদিন কাঁঠাল পাতা- আম পাতা খেয়েছেন দেদারছে শুনলাম বাজারে নাকি বিখ্যাত ‘পাকি ব্রান্ডের **দুধ+ই খাবার বের হয়েছে খোঁজ নেন। আর শুনেন বাবা যা ভুল করেছেন করেছেন তা নিয়ে আর কথা বাড়াবো না। আমি কিন্তু আমজনতা কোন সেলিব্রেটি টেলিব্রেটি নই। ধরে নিলাম ভুল করে সেলিব্রেটি ভেবে দু’টি পুষ্টিবান স্টাটার্স গ্রাস করেছেন কিন্তু এবার সাবধান। আমজনতার সর্বাগে আম পাতার সুঘ্রান বিরাজ করিতেছে। এরপরও যদি আমপাতা খাওয়ার জন্য ইচ্ছে জাগে তাহলে সরাসরি এসে বলে দিয়েন তাহলে মুখবিহবল থেকে পশ্চাৎ নালী পর্যন্ত আমপাতার আস্তরণ দিয়ে দিব!!!!
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন
মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?
মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন
ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।