সুজাউল মোর্শেদ ক্ষেতলাল, (জয়পুরহাট) থেকে: রোকেয়ার ঠাঁই হয়েছিল মেয়ে জামাইয়ের বাড়িতে। মেয়ে জামাই আশ্বাস দিয়েছিল জীবনটা তিনি তার কাছেই কাটিয়ে দেবেন। কিন্তু বৃদ্ধা রোকেয়া বেগম (৯০)-কে জামাই থাকার ব্যবস্থা করে দিলো বাড়ির অদূরে অগভীর নলকূপের ছোট ঘরে। অথচ তিনি মেয়ে ও নাতিদের ৯২ শতক জমি লিখে দেন তার স্বামী ও পুত্র মারা যাওয়ার পর। এরপর তিনি ক্ষেতলাল উপজেলার পাঁচখুপি গ্রামে স্বামীর ভিটে আঁকড়ে ধরে দীর্ঘ সময় কাটিয়ে দেন। কিন্তু বর্তমানে তিনি চলতে পারেন না অজুহাত দেখিয়ে মেয়ে জামাই হারুন সরদার তাকে তার বাড়িতে নিয়ে যান। এরপর কৌশলে রোকেয়া বেগমের নামে থাকা ১১ শতক জমি দেখাশোনা করার কথা বলে নিজ নামে লিখে নেন। এ ঘটনার কিছুদিন পর হারুন তার শাশুড়িকে পাঠিয়ে দেয় ছেলের পক্ষের নাতির বাড়ি পাঁচখুপি গ্রামে। কিন্তু সেখানেও তার ঠাঁই হয়নি। ফিরে যান জামাই বাড়ি। জামাই শাশুড়িকে বোঝা মনে করে থাকার ব্যবস্থা করে দেয় মাঠে নলকূপের ঘরে। খবরটা ছড়িয়ে পড়ে চারদিকে। ছুটে আসে রোকেয়ার ভাগিনা সিরাজুল। তিনি তাকে নিজ বাড়িতে নিয়ে যান। পরদিন গত ১৮ই জুলাই রোকেয়া জামাই, মেয়ে, নাতি এবং ছেলেপক্ষের দুই নাতির বিরুদ্ধে ক্ষেতলাল থানায় অভিযোগ দাখিল করেন।
আলোচিত ব্লগ
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।